ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬

ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক

তাসরিফ আহমেদ শওকত

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:৪৯ এএম

ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক
সিলভিয়া লিমোনচিনি ও রকিবুল হক

রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক সম্প্রতি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিষয়ক মহাপরিচালক সিলভিয়া লিমোনচিনি এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যে অভিবাসন কাঠামোর আওতায় চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত ২০২২-২৩ সালের Flussi Decree-এর আওতায় non-seasonal (sponsored) কর্মভিসায় ইতালিতে আগত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা সংক্রান্ত জটিলতার বিষয়টি মহাপরিচালকের নজরে আনেন। তিনি জানান, মূল স্পন্সরদের খুঁজে না পাওয়া এবং অনেক ক্ষেত্রে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাংলাদেশি কর্মীরা স্টে পারমিট প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার মুখে পড়ছেন এবং অবৈধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এ প্রেক্ষাপটে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট কর্মীদের একটি তালিকা মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন।

মহাপরিচালক সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।