ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল "কাম অন ইংল্যান্ড!" লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন কেন বিশ্বজুড়ে আলোচনায় কাতারের প্রথম ‘স্মার্ট মসজিদ’? কী আছে এই অনন্য স্থাপনায়? যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নতুন নীতিমালা চালু করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর গ্রিন কার্ডের আবেদন করা যাবে না; আবেদন করতে হলে নিজ নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

আবেদন যাচাইয়ে কড়াকড়ি নির্দেশনা

মার্কিন অভিবাসন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি গ্রিন কার্ড আবেদন পৃথকভাবে পর্যালোচনা করতে হবে। কোনো ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া প্রয়োজন কি না, তা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

নিজ দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (DHS) জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অবস্থানরত কোনো বিদেশি যদি গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।’

ডিএইচএসের মতে, এই নতুন নীতিমালার ফলে অভিবাসন ব্যবস্থার আইনি দুর্বলতা দূর হবে এবং আইন যথাযথভাবে কার্যকর করা সম্ভব হবে। অন্যদিকে USCIS বলছে, নতুন নিয়ম চালুর ফলে সংস্থার সময় ও ব্যয় সাশ্রয় হবে, ফলে অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করা যাবে।

মানবাধিকার সংগঠনের উদ্বেগ

পুনর্বাসন, আইনি সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের সহায়তা করে এমন সংস্থা HIAS জানিয়েছে, এই নীতির কারণে মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

সংস্থাটির মতে, গ্রিন কার্ডের আবেদন করতে গিয়ে তাদের আবার সেই পুরোনো বিপজ্জনক পরিবেশে ফিরে যেতে বাধ্য হতে হবে, যেখান থেকে তারা পালিয়ে এসেছিল।

ট্রাম্প প্রশাসনের আগের পদক্ষেপ

গত বছর ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী দর্শনার্থী এবং সংবাদকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প ক্ষমতায় আসার পর এক বছরের মধ্যে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে