ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:৪৪ এএম

নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান

আন্তর্জাতিক ডেস্ক | মে ২০২৬

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর দলের নেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং সাবেক ডেপুটি লিডার হ্যারিয়েট হারম্যানকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

গর্ডন ব্রাউনকে বৈশ্বিক অর্থায়নবিষয়ক দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশেষত ইউরোপের সঙ্গে প্রতিরক্ষা-সংশ্লিষ্ট বিনিয়োগে আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে পরামর্শ দেবেন।

হ্যারিয়েট হারম্যান নারী কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং তাদের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করবেন। দুটি পদই খণ্ডকালীন অবৈতনিক।

সদ্যসমাপ্ত স্থানীয় নির্বাচনে লেবার পার্টি ইংল্যান্ডজুড়ে ,৪০০-এরও বেশি কাউন্সিলর হারিয়েছে। রিফর্ম ইউকে গ্রিন পার্টির কাছে দলটির ঐতিহ্যবাহী ঘাঁটিগুলো হাতছাড়া হয়েছে।

ওয়েলসে প্রথমবারের মতো ক্ষমতা হারিয়ে সেনেড- মাত্র নয়টি আসনে নেমে এসেছে লেবার।

দলের ভেতর থেকেও স্টারমারের বিদায়ের দাবি উঠছে। শেফিল্ড সাউথ ইস্টের এমপি ক্লাইভ বেটস এবং অ্যাবিগেইল অ্যাব্রাহামস স্টারমারকে নেতৃত্ব হস্তান্তরের সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

অ্যাব্রাহামস বিবিসিকে বলেন, "এই গতিতে চললে পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। এটা মাসের বিষয়।"

তবে লেবারের ডেপুটি লিডার লুসি পাওয়েল স্টারমারের পক্ষ নিয়ে বলেন, নেতৃত্ব পরিবর্তনের তারিখ নির্ধারণ করলে বরং দীর্ঘমেয়াদি বিভ্রান্তি তৈরি হবে। তিনি আরও বলেন, "লেবার পার্টিতে আমরা এভাবে ক্ষমতার পালাবদল করি না।"

স্টারমার সোমবার তাঁর প্রধানমন্ত্রিত্ব পুনরায় সক্রিয় করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পুনঃস্থাপনের আহ্বান জানিয়ে একটি ভাষণ দেওয়ার পরিকল্পনা করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, লন্ডন