ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল "কাম অন ইংল্যান্ড!" লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন কেন বিশ্বজুড়ে আলোচনায় কাতারের প্রথম ‘স্মার্ট মসজিদ’? কী আছে এই অনন্য স্থাপনায়? যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৪০ পিএম

তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে সিআইডির ডিএনএ পরীক্ষায় তনুর পোশাক থেকে তিন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য জানানো হয়েছিল। এবার নতুন পরীক্ষায় আরও এক পুরুষের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

রবিবার (১৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম।

নতুন প্রোফাইল

তদন্ত কর্মকর্তা বলেন, ‘আগে তিন পুরুষের শুক্রাণু তথ্য আমাদের কাছে ছিল। এখন নতুন করে আরও একজন পুরুষের আলামত পাওয়ার তথ্য ডিএনএ ল্যাব থেকে আমাদের দেওয়া হয়েছে।’

সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষা

পিবিআই জানায়, গত ৬ এপ্রিল মামলায় তিন সন্দেহভাজন— সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা আদালতে ক্রস-ম্যাচের জন্য আবেদন করা হয়।

আদালতের অনুমতিতে ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকায় ডিএনএ নমুনা সংগ্রহ শেষে কুমিল্লার আদালতে হাজির করা হয় এবং আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

সিআইডির আগের ডিএনএ রিপোর্টে কী ছিল

সিআইডির ডিএনএ ল্যাবরেটরির পরীক্ষক নুসরাত ইয়াসমিনের প্রতিবেদনে বলা হয়, মোট ২৪টি আলামত পরীক্ষা করা হয়।

এর মধ্যে তনুর কালো, লাল ও হলুদ প্রিন্টের কামিজ, বেগুনি ওড়না, কালো সালোয়ার, অন্তর্বাস, চারটি দাঁত, ভ্যাজাইনাল সোয়াবসহ বিভিন্ন নমুনা ছিল। এছাড়া পুরুষের জুতা, টেপ, বলপেন ও কাপড়ের টুকরোও পরীক্ষা করা হয়। বাকি ১৩টি নমুনা ছিল সন্দেহভাজনদের ডিএনএ প্রোফাইল।

তিন ভিন্ন পুরুষের ডিএনএ ও রক্তের নমুনা

প্রতিবেদনে বলা হয়, ওড়না, সালোয়ার ও অন্তর্বাসে মানব বীর্যের উপস্থিতি শনাক্ত হয় এবং সেখানে তিনজন ভিন্ন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়।

এছাড়া এক টুকরো কাপড়ে রক্তের উপস্থিতি শনাক্ত হয়, যেখানে এক অজ্ঞাত ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। তবে ওই প্রোফাইলটি বীর্যের ডিএনএ’র সঙ্গে মিল পাওয়া যায়নি।

তদন্তে অগ্রগতির দাবি পিবিআইয়ের

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে আরও এক পুরুষের রক্তের প্রোফাইল পাওয়ায় মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকেও তদারকি করা হচ্ছে।

তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সবকিছু এখনই বলার সময় আসেনি। এখন নতুন করে আরও একজনের রক্ত পাওয়ায় সন্দেহভাজনদের সঙ্গে আরও ৩ জনের ডিএনএ ম্যাচ করাতে হবে। ইতিপূর্বে একজনের (হাফিজুর) ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।’

তনু হত্যার পটভূমি

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে বাসায় না ফেরায় নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের পাশে জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। থানা পুলিশ, ডিবি ও পরে সিআইডি দীর্ঘদিন তদন্ত করলেও রহস্য উদঘাটন হয়নি।

২০১৭ সালের মে মাসে সিআইডি প্রথমবার জানায়, তনুর পোশাক থেকে তিন পুরুষের শুক্রাণুর ডিএনএ পাওয়া গেছে।

পরবর্তীতে ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি সিআইডি থেকে পিবিআইতে হস্তান্তর করা হয়। বর্তমানে পিবিআই সদরদফতরের পরিদর্শক তারিকুল ইসলাম ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।