ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখান করেছে স্পেন আওয়ামীলীগের একাংশ

প্রকাশিত: ১০ জুন ২০২১, ০৩:২৩ পিএম

সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখান করেছে  স্পেন আওয়ামীলীগের একাংশ
আওয়ামীলীগ স্পেন শাখার সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছে স্পেন আওয়ামীলীগের একাংশ। বুধবার (৯ জুন) রাতে মাদ্রিদে একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পেন আওয়ামীলীগের কমিটি গঠনে নানা অনিয়ম ও অযোগ্যতার অভিযোগ এনে নতুন কমিটিকে বয়কট করার ঘোষণা দেয়া হয়। তাদের দাবি, স্পেনে সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ণ না করে অর্থের বিনিময়ে গোলাম আযম- সাঈদীর মুক্তির দাবিকারীকে সভাপতি এবং বহিরাগত ও হাইব্রিডদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। দবির তালুকদারের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো:দুলাল সাফা ও জাকির হোসেন। মো: দুলাল সাফা বলেন, দীর্ঘদিন ধরে যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে স্পেনে আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন, আওয়ামী লীগের কোন সভা সমাবেশ হলে ঘরে বসে থাকতে পারেন না, সেইসব নেতাকর্মীদের নতুন কমিটিতে অবমূল্যায়ণ করা হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে স্পেন আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী হয়নি দাবি করে দুলাল সাফা আরো বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাকে নিজেই বলেছেন, দ্বিতীয় অধিবেশন ছাড়া সম্মেলন হয় না। আমরা কমিটি দিতে পারি না। কিন্তু পরবর্তীতে ঠিকই কমিটি প্রকাশিত হলো, যা গঠনতন্ত্রের বিরোধী। তিনি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের এমন আচরণে স্পেনের তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে বলে জানান। জাকির হোসেন স্পেন আওয়ামীলীগের সদ্য প্রকাশিত কমিটির সভাপতির বক্তব্যরত একটি ছবি প্রদর্শন করে বলেন, গোলাম আযম- সাঈদীদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত ‘সেভ বাংলাদেশ’ নামক জামায়াতপুষ্ঠ সংগঠনের সভায় বক্তব্য দেয়া লোককে স্পেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমরা মেনে নিতে পারি না। দবির তালুকদার বলেন, কেবল মাদ্রিদে নয়, বার্সেলোনায়ও আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মী স্পেন আওয়ামী লীগের নতুন কমিটিকে প্রত্যাখান করেছেন। নতুন কমিটি গঠনে বিরাট অর্থের লেনদেন হয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফয়জুর রহমান, আব্দুল কাদের, আহমদ আসাদুর রহমান সাদ, আব্দুল আজিজ মবু, মো. জসিম উদ্দিন, সায়েম সরকার, জালাল হোসেন, সাইফুল আলম সোহাগ প্রমূখ। সংবাদ সম্মেলন শেষে স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও মো: জসিম উদ্দিনের পরিচালনায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে ৭ সদস্যবিশিষ্ট স্পেন আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করেন একেএম জহিরুল ইসলাম। কমিটির সদস্যরা হলেন- সভাপতি মো. দুলাল সাফা, সিনিয়র সহ সভাপতি মো. জাকির হোসেন, সহ সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক দবির তালুকদার, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন। এ কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করবে বলে জানানো হয়। [youtube]KFxaXLAHrRY[/youtube]