ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
আফগানিস্তানে বোমা হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ রোমে চালু হলো 'বন্ধু লাউঞ্জ', বাঙালি সাজসজ্জায় আগ্রহ বাড়ছে প্রবাসীদের শেখ হাসিনার বিচার 'বেআইনি': রায় বাতিল চেয়ে ICT-কে চিঠি ব্রিটিশ ল ফার্মের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর বিশ্বকাপে এবারও ইতালির স্বপ্নভঙ্গ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন, এবার ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প ইরানে সংঘাত বন্ধে পাকিস্তান ও চীনের ৫ দফা শান্তি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেললো যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রই শেষ রক্ষার হাতিয়ার? ‘সীমান্তে পিঠ দেখাবো না বুক দেখাবো’ ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ২৪৭৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ মব সৃষ্টি করে ইউটিউবার আর এস ফাহিম আটক, দেওয়া হলো পুলিশে গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের এক দিনে সর্বোচ্চ হামলা ইরানে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা মেয়র লুৎফুর রহমানের দাবি: ৪ বছরে ১১০ কর্মসূচি বাস্তবায়ন আবু তাহের এমবিই সম্মানে ভূষিত যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো? বিয়েবাড়িতে গান বাজানোর জেরে মারধরের অভিযোগ, কনের নানা-নানি বাড়িছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান দেওয়ায় ৩ জন আটক, রংপুরে বঙ্গবন্ধুর ভাষণের কারণে হেনস্থা, যশোরে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই’ বক্তব্য রাখায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদের বক্তব্যে তোলপাড়া সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ

লন্ডনের টাওয়ার ব্রিজে ক্যান্সার সচেতনতা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

লন্ডনের টাওয়ার ব্রিজে ক্যান্সার সচেতনতা
যুক্তরাজ্যের অন্যতম প্রধান ক্যান্সার সহায়তামূলক সংস্থা Macmillan Cancer Support–এর জন্য একটি বিশেষ সচেতনতা ও ফান্ড রেইজিং ক্যাম্পেইনের আয়োজন করেছে 52BANGLA MEDIA UK এবং T Ali Sir Foundation UK। ৮ সেপ্টেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে  লন্ডনের ঐতিহাসিক টাওয়ার ব্রিজের  সম্মুখ থেকে শুরু হয়।  Macmillan Cancer Support এর ব্রান্ড  সবুজ টি-শার্ট  পরিধান করে  অংশগ্রহণকারীরা একত্রিত হন এবং ক্যান্সার সম্পর্কে কমিউনিটিতে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করেন। এবং ঐতিহাসিক টাওয়ার ব্রিজের  জনারণ্যে এবিষয়ে উদ্ধুদ্ধ করেন। এই প্রচারণার উদ্দেশ্য শুধুমাত্র ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরি নয়, বরং Macmillan-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজকে সামনে নিয়ে আসা এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ৫২বাংলা হেড অব কমিউনিটি  অ্যাফেয়ার্স ছরওয়ার আহমদ বলেন, ব্রিটেনের প্রাচীন ও অত্যন্ত সুনামধন্য ক্যান্সার সহায়তার প্রতিষ্ঠানের সেবা সমূহ ও ক্যান্সার বিষয়ে কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধির  উদ্দেশ্যে আমাদের উদ্যোগ। বাংলাদেশীসহ এশিয়ার কমিউনিটিতে এই রোগের ঝুকি  দিন দিন বাড়লেও এনিয়ে সচেতনতা মোটাদাগে অভাব রয়েছে। পাশাপাশি ম্যাকমিলান এর  অনেকগুলো পরিসেবা রয়েছে যা বিনামূল্যে পাওয়া যায়। সেগুলোও আমরা মানুষকে অবহিত করছি। টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের সভাপতি ফয়সল আহমদ রুহেল বলেন, ম্যাকমিলান যেভাবে আমাদের কমিউনিটির সেবা করছে, আমাদেরও উচিত তাদের পাশে দাড়ানো। আমরা দুইভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছি- প্রথম প্রতিষ্ঠানটির সিগনেচার টি-শার্ট অনেকগুলো কিনে,পরিধান করে সচেতনতা ক্যাম্পেইন করছি। দ্বিতীয়ত ম্যাকমিলান কফি মর্ণি আয়োজনের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা ও অনুকরণীয় কাজের প্রচারণা। তৃতীয়ত  তাদের প্রদত্ত লিংক এর মাধ্যমে অর্থ সহায়তায় উদ্ধুদ্ধ করণ। যা সরাসরি তাদের একাউন্টে জমা হবে। শুরুতে ভূমিকা বক্তব্য  রাখেন ক্যাম্পেইন সমন্বয়ক, ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি। দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত চলা ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে অংশনেন-৫২বাংলা স্টাফ করেসপন্ডেন্ট সাদিক রহমান বকুল,বাংলাদেশ হসপিটালিটি ফোরাম ইউকের সভাপতি গোলাম কবির রুমেল,সাধারণ সম্পাদক আব্দুল মুমিন বেলাল, টি আলী স্যার ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সহ সভাপতি সাংবাদিক আবু রহমান, টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের নির্বাহি সদস্য  সিরাজুল ইসলাম ও ওহিদুর রহমান চৌধুরী, সংগঠক রায়হান আহমেদ  ও ফুটবলার শাকিল আহমদ প্রমুখ। Macmillan Coffee Morning ২২ সেপ্টেম্বর  এই ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে আয়োজিত হবে কমিউনিটি অ্যাওয়ারসেন অনুষ্ঠান Macmillan Coffee Morning  ।আগামী  ২২ সেপ্টেম্বর, সোমবার পূর্ব লণ্ডনের নিউরোডস্থ তাড়াতাড়ি রেষ্টুরেন্টে বিকাল ৫টায়। Macmillan Coffee Morning   শুধুই একটি কফি আড্ডা নয় — বরং এটি একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে রোগীদের পাশে দাঁড়ানো যায়, সহানুভূতি ছড়িয়ে দেওয়া যায়, এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পাঠানো যায়। ৫২বাংলা মিডিয়া ইউকে ও  টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে  আয়োজিত অনুষ্ঠানে  লন্ডনের কমিউনিটির বিশিষ্টজন, পেশাজীবী, সাংবাদিক, সমাজকর্মী এবং তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেখানে তারা ক্যান্সার বিষয়ে সচেতনতা, Macmillan-এর ভূমিকা এবং কমিউনিটির করণীয় নিয়ে  মতামত তুলে ধরবেন। আয়োজকদের পক্ষ থেকে Macmillan Coffee Morning এ যোগ দেবার আন্তরিক অনুরোধ করা হয়েছে। ২০০ ধরনের ক্যান্সার, প্রয়োজন সচেতনতা বর্তমানে বিশ্বজুড়ে ২০০-রও বেশি ভিন্ন ভিন্ন ধরনের ক্যান্সার শনাক্ত করা হয়েছে, যার প্রত্যেকটির রয়েছে আলাদা চিকিৎসা ব্যবস্থা। এই জটিলতা আরও বেড়ে যায় যখন রোগ নির্ণয়ে বিলম্ব ঘটে। Macmillan Cancer Support এর সাম্প্রতিক গবেষণা অনুসারে, যুক্তরাজ্যে অন্তত ১ লাখ মানুষ ক্যান্সার চিকিৎসায় বিলম্বের কারণে তাদের রোগের অবনতি দেখেছেন। ২০২২ সাল ছিল ক্যান্সার চিকিৎসা বিলম্বের দিক থেকে সবচেয়ে খারাপ বছর। Macmillan Support Line –যে যে সুবিধা পেতে পারেন বিনামূল্যে Macmillan শুধুমাত্র চিকিৎসাসেবা নয়, রোগীদের মানসিক সহায়তাও দিয়ে থাকে। তাদের Support Line একটি গোপনীয় এবং বিনামূল্যে ‘ফোন সেবা‘ যেখানে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার কথা বলে সহানুভূতির সাড়া পেতে পারেন। "If you need to talk, we’ll listen" — এই প্রতিশ্রুতিতে ধাতব্য প্রতিষ্ঠানটি   মানুষের সেবায় কাজ করে। ফান্ড রেইজিং চলবে – আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় Macmillan Cancer Support–এর জন্য অর্থ সংগ্রহ চলছে। যে কেউ প্রতিষ্ঠান প্রদত্ত লিংকের মাধ্যমে সহায়তা প্রদান করতে পারেন। যা সরাসরি প্রতিষ্ঠানের একাউন্ডে জমা হবে। এবং এই ফান্ড ভবিষ্যতে ক্যান্সার আক্রান্তদের সেবা, পরামর্শ ও চিকিৎসার পেছনে ব্যবহৃত হবে। Macmillan  প্রদত্ত লিংক : https://www.youtube.com/watch?v=4hfryDCj2J4