ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে?

বিয়ানীবাজারের জলঢুপে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩ পিএম

বিয়ানীবাজারের জলঢুপে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে রাস্তার পাশে যুবকের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। বুধবার রাত ১০টার দিকে জলঢুপের ঝুঁকিপূর্ণ বাঁকে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মারা যান।লাশের পাশে থাকা লাল রঙের মোটর সাইকেলটি (সিলেট ল১১-৪৮৭০) ধুমড়ে মুচড়ে গেছে। নিহত মাদ্রাসা শিক্ষক আইয়ুব আলী (৬২) খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক ছিলেন। তিনি বড়লেখা উপজেলার তারাদরম এলাকার মৃত আব্দুল মালিকের পুত্র। উল্লেখ্য ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন সিলেট জেলা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হাকিম আইয়ুব আলী। সড়কের উপর তাঁর লাশ প্রথমে দেখতে পান স্থানীয় খায়রুল আলম নামের এক যুবক। তিনি নিহতের স্বজনদের সাথে রাস্তায় পড়ে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে যোগাযোগ করেন বলে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা বিয়ানীবাজার জানান। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। নিহতের মাথা ও মুখ পুরোটাই থেতলে গেছে। সড়কের উপর ছড়িয়ে রয়েছে মস্তিকের ক্ষতবিক্ষত অংশ। বিয়ানীবাজার থানার এসআই হিমেল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে এ্যাম্বুল্যান্সে করে থানা নেয়া হয়েছে। আগামীকাল ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তিনি জানান, প্রথম লাশটি দেখেন খায়রুল আলম নামের স্থানীয় এক যুবক। লাশের কাছাকাছি আসার আগে তাকে দ্রুত গতিতে পাশ কাটিয়ে একটি পিকআপ ভ্যান চলে যায়। পুলিশ কর্মকর্তা বলেন, লাশের অবস্থান ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের অবস্থান সড়কের বাম পাশে রয়েছে। সেজন্য বলা যায় নিহত শিক্ষক সড়কের সঠিক অবস্থানেই ছিলেন।