ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

বাংলাদেশে মামলা করতে পাসপোর্ট যুক্ত করার দাবি

প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০৩:৩৬ এএম

বাংলাদেশে মামলা করতে পাসপোর্ট যুক্ত করার দাবি

বাংলাদেশে হাইকোর্টের নতুন রুল জাতীয় পরিচয় পত্র ছাড়া আদালত ও থানায় মামলা গ্রহন করা হবে না। বাংলাদেশের বাস্তবতায় এই রুল জারি হলেও এমন সিদ্ধান্তে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ১ কোটি ৬০ লাখের বেশী প্রবাসী বাংলাদেশীদের সম্পত্তি রক্ষাসহ নানা আইনী সহায়তায় জটিলতা বাড়বে।

আজ লণ্ডনে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন এনআরবির মাধ্যমে একটি নাগরিক মানববন্ধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিষ্ট আনসার আহমদ উল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জামাল খান, লণ্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম, সাংবাদিক কামাল মেহেদী, আহাদ চৌধুরী বাবু, জুয়েল রাজ, হেফাজুল করীম রাকিব, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, রেজাউল করিম মৃধা, হাসনাত চৌধুরীসহ আরো অনেকে।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ভয়েস ফর জাষ্টিস ইউকে’র সাধারণ সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী। মানববন্ধন থেকে বলা হয়েছে প্রবাসীদের দাবি দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে আনসার আহমদ উল্লাহ ও আহাদ চৌধুরী বাবু বলেন, যুক্তরাজ্য প্রবাসীদের দাবি জাতীয় পরিচয় পত্রের সাথে বাংলাদেশে অফিসিয়াল কাজে পাসপোর্ট অন্তর্ভূক্ত করার জন্য। এছাড়া প্রবাসীদের দীর্ঘদিনের দাবি জাতীয় পরিচয় পত্র দেওয়ার কার্যক্রম শুরু করার আহবান জানানো হয়।