ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

টিকা নিয়ে উদ্বেগ : যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত কোথাও আশানুরুপ সাড়া নেই

প্রকাশিত: ০৬ মে ২০২১, ০৩:২৮ পিএম

টিকা নিয়ে উদ্বেগ : যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত কোথাও আশানুরুপ সাড়া নেই
সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দেশে টিকা নিয়ে আসার । বিভিন্ন দেশে যোগাযোগ অব্যাহত রেখেছে। বিশেষত ইতিমধ্যে যাদের দ্বিতীয় ডোজ নেয়া হয় নি, তাদের টিকা প্রদান চলমান রাখার জন্য ৪০ লাখ টিকা প্রয়োজন। কিন্তু আশানুরুপ সাড়া মিলছে না । যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিকা পাওয়ার চেষ্টা করছে সরকার, কিন্তু এখন পর্যন্ত কোনও সুখবর দিতে পারছে না ওয়াশিংটন। সরকার তাদের কাছে এক থেকে দুই কোটি টিকা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (৬ মে) এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টিকা আনার জন্য মার্কিন দূতাবাস কী করছে সে সম্পর্কে অবহিত করেন রাষ্ট্রদূত আর্ল মিলার। আর্ল মিলারের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আমাকে বলে গেলেন, যুক্তরাষ্ট্র মিশন সর্বোচ্চ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করতে। আমি রাষ্ট্রদূতকে বলেছি, ভ্যাকসিন আমাদের অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্র যখন ভারতকে দেবে তখন যেন বাংলাদেশের কথা খেয়াল রাখে। এর জবাবে তিনি জানান, দিনক্ষণ বলতে পারবো না, তবে টিকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ কত ডোজ টিকা চেয়েছেন বাংলাদেশ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অবিলম্বে প্রয়োজন ৪০ লাখ। তবে আমি তাদের কাছে এক কোটি থেকে দুই কোটি টিকা চেয়েছি। তারা কতটা দেবে সেটি জানি না, তবে চাইতে তো অসুবিধা নেই। আমরা যে চিঠিটা দিয়েছি তাতে ৪০ লাখ চেয়েছি। এর কারণ হচ্ছে– যারা ইতোমধ্যে প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ নেবেন, সেই প্রক্রিয়াটি চলমান রাখার জন্য।’ যুক্তরাষ্ট্রে অবস্থিত বাঙালিদের উদ্যোগ নিতে বলেছি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত সব সময় বৈঠক করছেন। এখানে মার্কিন দূতাবাস সিনসিয়ারলি কাজ করছে।’ রাশিয়া থেকে টিকা আসার বিষয়ে তিনি বলেন, ‘কবে টিকা আসবে, কতটুকু আসবে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারণ করে থাকে।’ এ বিষয়ে তিনি আরও বলেন, ‘রাশিয়া একটি প্রস্তাব দিয়েছে এবং এর উপর ভিত্তি করে তারা ভ্যাকসিন দেবে বা যৌথ উৎপাদনে যাবে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে। আমাদের প্রস্তাব পাঠানোর পর আমরা দর কষাকষি করবো।’ ভারত থেকে টিকা আনার বিষয়ে মন্ত্রী জানান, ‘আমরা ভারতকে চিঠি দিয়েছি। আমি নিজে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, পুরোটা না দিতে পারলেও অবিলম্বে ৩০ লাখ ডোজ দেওয়ার জন্য। এর কোনও উত্তরও পাইনি।’