ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান

টরেন্টোয় বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের প্রথম টুর্নামেন্ট সম্পন্ন                

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১১:৪২ এএম

টরেন্টোয় বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের প্রথম টুর্নামেন্ট সম্পন্ন                 
কানাডার টরেন্টো সিটির বাংলা টাউনের ডেন্টনিয়া পার্কে অনুষ্ঠিত হলো এক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের । বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো  এর তত্ত্বাবধানে এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় টরেন্টোতে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ফুটবলারদের মধ্যে । এই ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট এর জন্য মাঠ বুকিং থেকে শুরু করে পুরো টুর্নামেন্টে আয়োজনে দায়িত্বে ছিলেন- মারুফ আহমদ, সাইদুর রহমান সায়েম,জুনাইদ আহমদ, মাহিন মো শাহরিয়ার,শাহ মুহাম্মদ নিশাত সহ অনেকে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সিনিয়র, জুনিয়র সহ সকল সদস্যদের আন্তরিকতা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মারুফ আহমদ। শাহিদুল হাসান জুনেদ ,মিজানুর রহমান,সারোয়ার আহমদ ,মো আহসান ,আশরাফুল হক সামি ,ফরহাদ উদ্দিন ,জুলকিফার আহমদ ফরহাদ সহ অন্যদের উপস্থিতি এই আয়োজন কে সার্থকভাবে সম্পন্ন করতে অনুপ্রাণিত করে। বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সকল সদস্যদের এই ফুটবল টুর্নামেন্ট অংশ নেয়ার জন্য আহ্বান জানালে আগ্রহী প্লেয়াররা নাম রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে মোট তিনটি দলে ভাগ হয়ে লীগভিত্তিকভাবে দিনব্যাপী এই খেলায় অংশ নেন তিনটি দল। সাব্বির আহমদের নেতৃত্বে বিয়ানীবাজার গ্লাডিয়েটরস এবং রব্বানীর নেতৃত্বে বিয়ানীবাজার আইকন এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় বিয়ানীবাজার গ্লডিয়েটরস। আশরাফ আহমেদের নেতৃত্বে অন্য দলটি ছিল বিয়ানীবাজার বাড্ডিস। খেলাধুলার পর্ব শেষ হলে বাংলা টাউনের এর উন্দাল রেস্টুরেন্টে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। মনসুর আহমদ,হোসাইন আহমদ সহ সবার উপস্থিতিতে ভোজ পরবর্তী আড্ডায় মেতে উঠেন প্লেয়ার সহ সকল সদস্যরা। টুর্নামেন্টে অংশ নেওয়া সকল প্লেয়ার ,শুভাকাঙ্ক্ষী এবং ক্লাব সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মাহিন শারিয়ার এবং জুনেদ আহমদ। ভবিষ্যতে এরকম আরো স্পোর্টস ইভেন্ট  আয়োজনের জন্য বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেস্টা আরাফাত বকসি সুমন। তিনি জানান, একসময় বাংলা কমিউনিটিতে একটি টিম করতে যেখানে হিমসিম খেতে হতো, সেখানে আজ  বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব প্রথমবারের মতো আন্ত:বিয়ানীবাজার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে টরেন্টোর বুকে ইতিহাস রচনা করলো। এই যাত্রা যেন অব্যাহত থাকে এজন্য তিনি সকলের প্রতি আহবান জানান।