ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

কাউন্সিল অফ মস্ক এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন 

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০৮:২৩ পিএম

কাউন্সিল অফ মস্ক এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন 
টাওয়ার হেমলেট্স কাউন্সিলের মসজিদ পরিচালনার শীর্ষ সেবামূলক সংগঠন কাউন্সিল অফ মস্ক এর নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর শনিবার  লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। টাওয়ার হেমলেট্স কাউন্সিল এলাকার মসজিদ পরিচালনার সাথে সংশ্লিষ্ট ৫৯টি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠানে আলোচনা ক্রমে সংগঠনের ভোটার (সংগঠন কাউন্সিলরদের) প্রত্যক্ষ প্রস্তাব ও সমর্থনে এবং তিনজন নির্বাচন কমিশনারের পরিচালনায় প্রাণবন্ত সাধারণ সভায় কাউন্সিল অফ মস্ক তাদের নতুন কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দরা হলেন চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা শামসুল হক , জেনারেল সেক্রেটারী সিরাজুল ইসলাম হিরা ও ট্রেজারার হিসেবে সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আলহাজ্ব ফারুক আহমদকে সিনিয়র ভাইস-চেয়ারম্যান, মুহাম্মদ শামসুল হক’কে ভাইস-চেয়ারম্যান, শাফি উদ্দিন আহমদকে ডেপুটি সেক্রেটারী এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ডক্টর মুহাম্মদ আলী, মুহাম্মদ আতিক মিয়া, হোসাইন আহমদ, নুরুল আমিন, প্রাক্তন কাউন্সিলর মায়ুম মিয়া, মফিজুর রব, মাশুক আহমদ, মুসলেহ উদ্দিন ও ফারুক আহমদকে নির্বাচিত করা হয়। আগামী দুই বছর তারা টাওয়ার হেমলেট্স কাউন্সিলের মসজিদগুলো পরিচালনার শীর্ষ সংগঠন ‘কাউন্সিল অফ মস্ক’ এর নেতৃত্ব দিবেন। কাউন্সিল অফ মক্স এর নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশিষ্ট আইনজীবী ও কমিউনিটি ব্যক্তিত্ব, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এন্ড ওয়েলফেয়ারের কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, বিশিষ্ট আলেমেদ্বীন ডক্টর শায়খ মওদুদ হাসান ও তাদের সহযোগীতায় ছিলেন মোহাম্মাদ আসলাম উদ্দিন। শনিবার বাদ জোহর অতিথি ও সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিল ফর মস্কের চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা হাফেজ মাওলানা শামসুল হক। জেনারেল সেক্রেটারী সিরাজুল ইসলাম হীরার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইস্টলন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আইয়ুব খান, হেকনি রোড শাহ পরান মসজিদ এর চেয়ারম্যান আতিকুর রহমান জিলু, ভাইস চেয়ারম্যান নূর বক্স, আল হুদা একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের খতিব অধ্যাপক আব্দুল কাদির সালেহ, বায়তুল আমান মসজিদ এর চেয়ারম্যান আব্দুল বারী, সেক্রেটারি মজ্ঞুর আলি, হ্যামলেট উয়ে মসজিদ এর চেয়ারম্যান মাহফুজ নাহিদ প্রমুখ। সভায় বক্তারা কাউন্সিল অফ মস্ক’কে শুধু টাওয়ার হেমলেটস নয় সমগ্র ব্রিটেনের অন্যতম সেরা মডেল সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, আলেম-উলামা এবং ইসলামের দ্বায়ীদের নেতৃত্বে চলা এ সংগঠনটি টাওয়ার হেমলেটসের শুধু মসজিদ নয় আর্থ-সামাজিক বিষয়েও শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। বক্তারা বলেন, একটি আদর্শ ও সুন্দর সমাজ বিনির্মানে মসজিদের ভূমিকায় যে একমাত্র আলোকিত দর্শন পৃথিবীতে সেটার জীবন্ত উদাহরণ সৃষ্টি করেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মানবতার ইতিহাসে রাসূল (সাঃ) দেখানো আদর্শ বাস্তবায়ন উম্মত হিসেবে অনুসরণ করা সকল মুমিনের  দায়িত্ব এবং কর্তব্য। কাউন্সিল অফ মস্ক টাওয়ার হেমলেট্স এর মসজিদগুলোর মাধ্যমে এ বারার সামাজিক ও নৈতিক শৃঙ্খলা রক্ষায় ইমাম-মুয়াজ্জিনসহ মসজিদ পরিচালনার নেতৃত্বের মাধ্যমে যুগান্তকারী ভূমিকা পালন করছে। বক্তারা টাওয়ার হেমলেটসে ড্ৰাগ-নাইফ ক্রাইম, খুন এবং অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, সমাজের সকল নাগরিক যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে অপরাধ নির্মূলে দায়িত্ব পালন করেন তবে এর প্রতিরোধ সম্ভব এবং এ ক্ষেত্রে মসজিদের ভূমিকা অপরিসীম। মসজিদের খতিব ও মসজিদ পরিচালনায় সংশ্লিষ্টরা শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয় একটি দেশের জাতীয় ক্ষেত্রেও ভূমিকা পালন করতে পারেন।