ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
আফগানিস্তানে বোমা হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ রোমে চালু হলো 'বন্ধু লাউঞ্জ', বাঙালি সাজসজ্জায় আগ্রহ বাড়ছে প্রবাসীদের শেখ হাসিনার বিচার 'বেআইনি': রায় বাতিল চেয়ে ICT-কে চিঠি ব্রিটিশ ল ফার্মের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর বিশ্বকাপে এবারও ইতালির স্বপ্নভঙ্গ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন, এবার ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প ইরানে সংঘাত বন্ধে পাকিস্তান ও চীনের ৫ দফা শান্তি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেললো যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রই শেষ রক্ষার হাতিয়ার? ‘সীমান্তে পিঠ দেখাবো না বুক দেখাবো’ ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ২৪৭৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ মব সৃষ্টি করে ইউটিউবার আর এস ফাহিম আটক, দেওয়া হলো পুলিশে গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের এক দিনে সর্বোচ্চ হামলা ইরানে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা মেয়র লুৎফুর রহমানের দাবি: ৪ বছরে ১১০ কর্মসূচি বাস্তবায়ন আবু তাহের এমবিই সম্মানে ভূষিত যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো? বিয়েবাড়িতে গান বাজানোর জেরে মারধরের অভিযোগ, কনের নানা-নানি বাড়িছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান দেওয়ায় ৩ জন আটক, রংপুরে বঙ্গবন্ধুর ভাষণের কারণে হেনস্থা, যশোরে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই’ বক্তব্য রাখায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদের বক্তব্যে তোলপাড়া সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে নবম মুসলিম চ্যারিটি রান ২৪ অক্টোবর

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৩:১০ এএম

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে নবম মুসলিম চ্যারিটি রান ২৪ অক্টোবর

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে নবম মুসলিম চ্যারিটি রান ২৪ অক্টোবর

https://www.youtube.com/watch?v=_df7w2pLKDw আগামী ২৪ অক্টোবর রোববার ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম মুসলিম চ্যারিটি রান । বিগত বছরগুলোর মতোই ওইদিন মানুষ পার্কের ভেতরে নির্ধারিত রুটে ৫ কিলোমিটার পথ দৌঁড়াবে এবং নিজের পছন্দের চ্যারিটির জন্য ফান্ডরেইজ করবে। এ উপলক্ষে ১৫ অক্টোবর শুক্রবার দুপুরে ইস্ট লন্ডন মসজিদের মারিয়াম সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুসিলম চ্যারিটি রান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইস্ট লন্ডন মসজিদের ফাইন্যান্স এন্ড কমিউনিটি এনগেইজমেন্ট ডাইরেক্টর দেলওয়ার খান ও ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী। এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে.এম আবুতাহের চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ। সংবাদ সম্মেলনে দেলওয়ার খান বলেন, স্বাস্থ্যকর জীবনযাপনে কমিউনিটির মানুষকে উদ্ধদ্ধ করার লক্ষ্যে ২০১২ সালে শুরু হয় 'রান ফর ইউর মস্ক' ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে । এটি হয়ে ওঠে কমিউনিটির মানুষের জন্য বছরের একটি সেরা ইভেন্ট । তখন এই কর্মসূচির মাধ্যমে শুধু ইস্ট লন্ডন মসজিদের জন্য ফান্ডরেইজ করা হতো । তিন বছর পর ২০১৫ সালে অন্যান্য চ্যারিটি সংগঠনকে ফান্ডরেইজিংয়ের সুযোগ করে দিতে ক্যাম্পেইনের নাম পরিবর্তন করে করা হয় 'মুসিলম চ্যারিটি রান'। সেই থেকে প্রতিবছর বিভিন্ন চ্যারিটি সংগঠন মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণের মাধ্যমে নিজ নিজ চ্যারিটির জন্য ফান্ডরেইজ করে আসছেন । প্রতিবছর ইস্ট লন্ডন মসজিদসহ ২৫ থেকে ৩০টি চ্যারিটি সংগঠন অংশগ্রহণ করে থাকে। ২০১৯ সালে করোনা মহামারি শুরু হওয়ার আগে অনুষ্ঠিত সর্বশেষ মুসলিম চ্যারিটি রানে ২৬টি সংগঠন অংশগ্রহণ করে ১শ ৪৩ হাজার পাউন্ড সংগ্রহ করে। চলতি বছরের চ্যারিটি রানে অংশ গ্রহণের জন্য এ পর্যন্ত ২০টি সংগঠন নাম রেজিস্টার করেছে। দেলওয়ার খান আরো বলেন, আমাদের কমিউনিটির মানুষের মধ্যে শরীরচর্চার অভ্যেস কম । তাই আমরা চাই বছরের একটি দিন মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে মানুষ হাঁটাহাটি কিংবা দৌড়ানোর অভ্যেস গড়তে শুরু করবে । কারণ স্বাস্থ্যকর জীবনযাপনে শরীরচর্চার কোনো বিকল্প নেই। তিনি কমিউনিটির মানুষকে এবারের চ্যারিটি রানে অংশ গ্রহণের আহবান জানান। ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী বলেন, আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পুরোদমে চলছে। মানুষ প্রতিদিনই বিভিন্ন চ্যারিটি সংগঠনের পক্ষে তাঁদের নাম রেজিস্টার করছেন । আগামী ২২ অক্টোবর শুক্রবার পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে মুসলিম চ্যারিটি রান ওয়েবসাইট ভিজিট করে যেকেউ নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন । তজুম্মুল আলী আরো জানান, মুসলিম চ্যারিটি রানে ৬টি ক্যাটাগরিতে অংশ গ্রহণ করা যাবে । অনুর্ধ ১২ বছর, ১৩ থেকে ১৭ বছর, ১৮ থেকে ২৪ বছর, ২৫ থেকে ৩৪ বছর, ৩৫ থেকে ৫০ বছর ও ৫১ থেকে উপরের বয়সীরা অংশগ্রহণ করতে পারবেন । ১২ বছর পর্যন্ত মেয়েরাও অংশগ্রহণ করতে পারবে। এটি হবে মুলত একটি ফ্যামিলি ইভেন্ট। পুরুষ মহিলা শিশু-কিশোর সকলেই ভিক্টোরিয়া পার্কে সমবেত হয়ে যারা দৌড়াবেন তাদেরকে উৎসাহিত করবেন। তিনি আরো জানান, প্রত্যেককে মুসলিম চ্যারিটি রানের মনোগ্রামখচিত টি-শার্ট, চিপ টাইমিং ও ম্যাডেল দেয়া হবে। তাছাড়া প্রত্যেক গ্রুপের বিজয়ীদের জন্য থাকবে ট্রফি। এ বছরের চ্যারিটি রানে স্পনসর হিসেবে রয়েছে লঞ্চগুড ফান্ডরেইজিং প্লাটফর্ম, আল-খায়ের ফাউন্ডেশন, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ও হাশম্যাট হেলথ লিমিটেড। সাপোর্টার হিসেবে রয়েছে বৃটিশ মুসলিম মেডিক্যাল অ্যাসোসিয়েশন, রিকানেকটিং আওয়ার কমিউনিটি থ্রো কাইন্ডন্যান ও ইস্ট লন্ডন কার্ডিওভাসকুলার ডিজিজ প্রিভেনশন। উল্লেখ্যযোগ্য চ্যারিটি সংস্থার মধ্যে রয়েছে ইস্ট লন্ডন মস্ক, মুনতাদা এইড, হিউম্যান অ্যাপিল, ওয়ান ন্যাশন, হ্যামলেটস ওয়ে মস্ক, হিউম্যান এইড ইউকে, হ্যালপ ইয়াতিম, লনলী অরফান, লন্ডন ইসলামিক স্কল, গ্লোবাল এইড ট্রাস্ট, স্টেপনি শাহজালাল মস্ক, গ্লোবাল ডেভোলাপমেন্ট ফাউন্ডেশন, লাইম হাউজ মসজিদ, হিউম্যান কেয়ার ইনিশিয়েটিভ, লন্ডন ইস্ট একাডেমি এন্ড আল-মিজান স্কল, বক্সার ফিপটিন একাডেমী।