ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে?

আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিকে সংবর্ধনা

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৩:২০ পিএম

আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিকে সংবর্ধনা
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিবলী আল সাদিক সংবর্ধিত হয়েছেন। ২৭ জুলাই (মঙ্গলবার) রাউজান প্রেস ক্লাবের উদ্যাগে এ সংবর্ধনা দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রেস ক্লাবের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন- রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমাম, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ। সংবর্ধিত অতিথি সাংবাদিক শিবলী আল সাদিক বলেন, এক সময় রক্তাক্ত রাউজানে সাংবাদিকতা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে সাংবাদিকতা সহজ হয়েছে। তবে দায়িত্বশীল সাংবাদিকতায় এখনো ঝুঁকি রয়েছে। তিনি বলেন, মফস্বলে যারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত তাদের চতুর্মুখী চাপ থাকে। তাদের মূল্যায়নও হয় কম। তিনি মফস্বলে প্রতিভাবান ও সৃষ্টিশীল সংবাদকর্মী তৈরি করতে প্রেস ক্লাবের নেতাদের প্রতি আহ্বান জানান।