ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে?

অবশেষে বরিশালে মেয়র ও প্রশাসনের মধ্যে সমঝোতা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ০৪:৪৯ এএম

অবশেষে বরিশালে মেয়র ও প্রশাসনের মধ্যে সমঝোতা
রবিবার রাতে বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের একসঙ্গে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতির ইতি টানেন। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতির অবসান হলো অবশেষে। রবিবার (২২ আগস্ট) রাতে বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তারা এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ পরিস্থিতির অবসান হয়। বিবদমান দুই পক্ষই মামলা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানা গেছে। এ দিন রাতে বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের আহ্বানে তার সরকারি বাসভবনে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরাজমান পরিস্থিতি সমাধানে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সমঝোতা বৈঠকে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে অংশ নেয়া একজন রাজনৈতিক নেতা বলেন, রাত ৯ টার দিকে শুরু হওয়া সমঝোতা বৈঠক চলে প্রায় ১১টা পর্যন্ত। সভায় সিদ্ধান্ত হয়েছে, বুধবার রাতের টনার রেশ আর সামনে আগাবে না। গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনেরও বিরোধীতা করা হবে না। প্রশাসনও তাদের মনোভাব থেকে নিজেদের সংযত করবেন। গ্রেপ্তার অভিযানও বন্ধ রাখা হবে। মহানগর আওয়ামী লীগের এক নেতা জানান, প্রক্রিয়াগতভাবে মামলার ফয়সালা হবে। আশা করি প্রশাসনের মামলা দুটি প্রত্যাহার হবে। আমাদের তরফ থেকে দায়ের করা মামলার বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব। বৈঠকের পর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বরিশাল চেম্বার এবং সিটি কাউন্সিলরদের আহ্বান করা সোমবার অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সভায় অংশ নেয়া আরেক রাজনৈতিক নেতা বলেন, বরিশালের মঙ্গলের জন্য যা যা করা দরকার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসে তা করেছি। বৈঠকে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, মহানগর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন ডিআইজি এস এম আখতারুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার মো. সাহাব উদ্দীন খান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এবং র‌্যাব ৮ এর অধিনায়ক। তবে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বৈঠক ও সমঝোতার বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে।