ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

‘অনৈতিক কর্মকাণ্ড’ ঠেকাতে আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

‘অনৈতিক কর্মকাণ্ড’ ঠেকাতে আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ

চার বছর আগে ক্ষমতায় ফেরার পর থেকে একের পর এক বিধিনিষেধ জারি করছে তালেবান প্রশাসন। এবার তাদের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো ইন্টারনেট।

‘অনৈতিক কর্মকাণ্ড’ প্রতিরোধের অজুহাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রথমে গত মঙ্গলবার উত্তর আফগানিস্তানের বাল্‌খ প্রদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, এরপর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি প্রদেশ—কুন্দুজ, বাদাখশান, বাঘলান, নানগরহার এবং তাখরেও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর এটাই প্রথমবার ইন্টারনেটের ওপর এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এতে প্রভাব পড়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি, সরকারি দপ্তর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি অফিসে। যদিও মোবাইল ফোনের ইন্টারনেট পরিষেবা এখনও চালু রয়েছে।

মঙ্গলবারই বাল্‌খ প্রদেশের প্রশাসন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের ঘোষণা দেয়। পরে জানা যায়, উত্তরাঞ্চলের আরও কয়েকটি প্রদেশেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তালেবান কর্তৃপক্ষ বলছে, “অনৈতিক কাজকর্ম বন্ধ করতেই” এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলো অভিযোগ তুলেছিল যে ইন্টারনেটের লাগামহীন ব্যবহারে ‘পর্নোগ্রাফি দেখার প্রবণতা বাড়ছে এবং নারী-পুরুষের মধ্যে অনলাইনে সম্পর্ক তৈরি হচ্ছে।’

ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্ত তালেবান সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোর ধারাবাহিকতা। এর আগে তারা মেয়েদের হাইস্কুলে যাওয়া নিষিদ্ধ করে, কর্মস্থলে নারীদের নিয়োগে বাধা দেয়, যার সমালোচনা দেশ-বিদেশে হয়েছিল। এবার ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা উঠেছে।

আফগানিস্তানে সাবেক মার্কিন দূত জালমে খালিলজাদ এ বিষয়ে রয়টার্সকে বলেন, এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অযৌক্তিক।

তার ভাষায়, “যদি সত্যিই পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ থাকে, তবে অনেক মুসলিম দেশের মতো সেগুলো ফিল্টার করার ব্যবস্থা নেওয়া যেত। বিভিন্ন মুসলিম দেশ ইতিমধ্যে তা করেছে।”