ঢাকা ১৭ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ঢাকা ১৭ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি

বিদেশে শ্রমবাজার নষ্টের জন্য কাদের দায়ি করলেন আসিফ নজরুল? ‘সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে’, ‘মালিকের গলা কাটে’

প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

বিদেশে শ্রমবাজার নষ্টের জন্য কাদের দায়ি করলেন আসিফ নজরুল? ‘সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে’, ‘মালিকের গলা কাটে’

বিদেশের শ্রমবাজার বন্ধ হওয়ার পেছনে বাংলাদেশের শ্রমিকদের আচরণগত সমস্যা দেখছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেছেন, বাহরাইনে এক নিয়োগকর্তাকে গলা কেটে হত্যা করার পর সেখানে বাজার নষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যে ব্রাহ্মণবাড়িয়া-সিলেটের লোকজন ঘোষণা দিয়ে মারামারি করে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ নিয়ে এক সেমিনারে আসিফ নজরুল এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সেদিন তিনি একটা পত্রিকায় দেখেন বিদেশে বাংলাদেশের শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে। দোষ করা হয় সরকারের, এর দোষ এর দোষ, রিক্রুটিং এজেন্সিরও দোষ হয়।

“ওইখানে যারা আছেন, তাদের কারও কারও কর্মকাণ্ড সম্পর্কে জানেন? বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ মালিকের গলা কেটে ফেলা হয়েছে।

“বিভিন্ন দেশে বাংলাদেশের যে বদনাম, আমি মধ্যপ্রাচ্যের দেশে আমি কয়েকবার মিটিং করেছি। আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে।”

আসিফ নজরুল বলেন, সৌদি আরবের একটা জায়গা আছে যেখানে বাঙালি ‘টেরররা মাস্তানরা’ বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসার ভেতরে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে।

“এগুলি কি মিথ্যা কথা ভাই?”, প্রশ্ন রাখেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা।

প্রবাসীদের সঙ্গে তার কথোপকথন তুলে ধরে আসিফ নজরুল বলেন, “আমি বললাম পুলিশকে খবর দেন না কেন? বলে, ‘পুলিশকে খবর দিলে যে দোষী আছে আর যে নির্দোষ আছে সবাইকে বাইর করে দেবে, এ জন্য কাটা হাত নিয়েও অপেক্ষা করি’।”

এই বাজে কাজগুলো ‘১০ জন’ করে কিন্তু ১০ হাজার, ১০ লাখ লোক ভোগে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, “সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে, নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০ টা লোক রাস্তাঘাটে মারামারি করে, একটা লোক যদি মার্ডার করে, ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না।

“আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরও সচেতন হতে হবে। আপনাদের ১ লক্ষ ১০ লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে, দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র ১০ টা ২০ লোক।”

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিক এবং তিনি অনেক চেষ্টা করেছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, “আমি সৌদি আরবে দুইবার গিয়েছি। একটা স্টেজে যখন আমাদের বলে তোমাদের শ্রমিকরা ‘এটা’ করে, আমাদের তখন কোনো উত্তর থাকে না।

“আমরা চেষ্টা করছি—আমাদের সচেতনতা বৃদ্ধির কর্মসূচি আছে, প্রশিক্ষণ কার্যক্রম আছে। আমরা নানা ধরনের উদ্বুদ্ধকরণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"