ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা

বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান জায়গা করে নিয়েছেন মাস্টারশেফ ইউকের কোয়ার্টার ফাইনালে। বিকেলের নাশতার পরিচিত বাঙালি আইটেম-পেঁয়াজু ও মুড়ি দিয়েই সবার নজর কেড়েছেন ৪৯ বছর বয়সী এই অপেশাদার রাঁধুনি। বিচারকেরা মজা করে তাঁর মুচমুচে পেঁয়াজুকে নাম দিয়েছেন ‘বুলেটস অব জয়’; তাঁদের ভাষায়, গোলাকার এই ক্রিসপি পেঁয়াজু যেন আনন্দের বুলেট।

বিচারকের প্রশংসা
মাস্টারশেফ ইউকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ব্রিটিশ খাদ্য সমালোচক জে রেইন সাবিনার রান্না চেখে দেখছেন। তিনি বলেন, ‘এটা দুর্দান্ত, সবকিছু একদম ঠিকঠাক।’

স্বপ্নপূরণের আবেগ
সে সময় আবেগাপ্লুত সাবিনার চোখে পানি চিকচিক করছিল। তিনি বলেন, ‘বহু বছর ধরে জে রেইনকে অনুসরণ করি। একদিন তিনি আমার রান্না খাবেন, এটা ছিল স্বপ্ন। তিনি এভাবে প্রশংসা করেছেন, মনে হচ্ছে আমি এখনো ঘোরের মধ্যে আছি। এখন মনে হচ্ছে, বোধ হয় রান্নাটা আমি টুকটাক পারি।’

শুধু টুকটাক নয়, সাবিনার দক্ষতা যে বেশ উঁচু মানের, সেটিই বলছেন বিশ্বমানের পেশাদার শেফরা।

প্রতিযোগিতার কাঠামো
বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক রান্নার রিয়েলিটি শো মাস্টারশেফ। বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে শুরু হয়েছে মাস্টারশেফ ইউকের ২২তম আসর। প্রথম হিটে হাজারো আবেদন থেকে বাছাই করে নেওয়া হয়েছে ছয়জন প্রতিযোগী; তাঁদের একজন সাবিনা খান।
ইতিমধ্যে তিনি অন্য পাঁচজনকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আট সপ্তাহে অনুষ্ঠিত আটটি হিট থেকে মোট ৪৮ জনের (প্রতি হিটে ছয়জন) মধ্যে আটজন পৌঁছাবেন কোয়ার্টার ফাইনালে।
এই পর্যায় থেকে চারজন সেমিফাইনালে জায়গা করে নেবেন। ঢাকায় বেড়ে ওঠা সাবিনা প্রথম হিট থেকেই বিজয়ী হয়ে এগিয়ে আছেন।

বিশেষ পদ ‘সালাদ অব হারমোনি’
লন্ডনে পরিবেশবিষয়ক পরামর্শক হিসেবে কাজ করা সাবিনা তাঁর পরিবেশিত ডিশটির নাম দিয়েছেন ‘সালাদ অব হারমোনি’।

শৈশব ও রান্নার অনুপ্রেরণা
বাংলাদেশে জন্ম নেওয়া সাবিনা বড় হয়েছেন ঢাকার গুলশানে। বাইরে খাবার খাওয়ার সুযোগ কম থাকলেও ঘরের টেবিলেই মিলত নানা স্বাদের আয়োজন—মাছের ঝোল থেকে পিৎজা, এমনকি চায়নিজ ব্ল্যাক বিন চিকেনও। এসব রান্না করতেন তাঁর মা মুনাওয়ার। স্কুল থেকে ফিরে টেবিলে সাজানো নানা খাবার চেখে দেখাই হয়ে ওঠে সাবিনার রান্নার প্রতি আগ্রহের উৎস।
মা নিজ হাতে বার্গার, কাবাব, বিরিয়ানি, কেক, কুকিজ, ডোনাট ও বিভিন্ন পেস্ট্রি তৈরি করে খাওয়াতেন। সেই ধারাই নিজের দুই সন্তানের ক্ষেত্রেও অনুসরণ করতে চেয়েছেন সাবিনা। নিজের রান্নাঘরকে তিনি বলেন ‘ফ্লেভার ল্যাব’, যেখানে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে খাবারকে করে তোলেন স্মরণীয়।

রান্নার বাইরে পছন্দ
রান্নার পাশাপাশি দৌড়ানো, শরীরচর্চা ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালোবাসেন তিনি। গানও তাঁর প্রিয়—তাঁর মতে, ভালো খাবারের সঙ্গে ভালো গান মিললে অভিজ্ঞতা হয়ে ওঠে ভিন্নতর। তাই তাঁর রান্নাঘরে সব সময়ই বাজে গান।

পুরোনো চেষ্টা ও নতুন সুযোগ
১৬ বছর আগে একবার মাস্টারশেফে আবেদন করেছিলেন সাবিনা। কিন্তু তখন অন্তঃসত্ত্বা থাকায় শুটিংয়ের সময় সন্তান জন্মের সম্ভাবনা ছিল, ফলে অংশ নেওয়া হয়নি। পরে সংসার ও সন্তান পালনের ব্যস্ততায় সেই স্বপ্ন চাপা পড়ে যায়। এবার তাঁর দুই ছেলে তাঁকে আবার আবেদন করতে উৎসাহ দেয়।

ফাইনালের অপেক্ষা
বাংলাদেশি এই শখের রাঁধুনি দেশীয় রান্নার স্বাদ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবেন কি না, তা জানা যাবে জুনের দ্বিতীয় সপ্তাহে।