ঢাকা ১৪ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ঢাকা ১৪ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া

ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ এএম

ব্রিটিশ নাগরিকত্বের জন্য  বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প

কামরুল হাসান শাওন | |

লন্ডনে বসবাসরত এক ব্রিটিশ বাংলাদেশি নারীর জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে নতুন এক বইয়ে, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে প্রবাসী নারীদের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

মাহিদা রহমান কলি, যিনি পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় থাকেন, মাত্র ১৯ বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে করেন। তবে বিয়ের পরপরই তার প্রত্যাশা বাস্তবতার মধ্যে ফারাক স্পষ্ট হয়ে ওঠে।

তিনি জানান, বিয়ের প্রথম মাস থেকেই তার মনে সন্দেহ তৈরি হয় যে স্বামীর মূল আগ্রহ ছিল ভালোবাসা নয়, বরং ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া। এর কিছুদিনের মধ্যেই শুরু হয় মানসিক শারীরিক নির্যাতন।

আমি বুঝতে পারছিলাম, আমাকে ভালোবেসে নয়পাসপোর্টের জন্য বিয়ে করা হয়েছে,” বলেন কলি।

কলির ভাষ্য অনুযায়ী, সংসার টিকিয়ে রাখতে তিনি চেষ্টা চালিয়ে যান। একদিকে কাজ করে সংসার চালানো, অন্যদিকে ঘরে ফিরে স্বামীর সন্দেহ, জিজ্ঞাসাবাদ শারীরিক নির্যাতনের মুখোমুখি হওয়াএই দ্বৈত চাপের মধ্যে দিয়ে তাকে দীর্ঘ সময় পার করতে হয়।

তিনি আরও বলেন, “প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরলে আমাকে জিজ্ঞেস করা হতো কার সঙ্গে ছিলাম। অনেক সময় শারীরিকভাবে আঘাতও করা হতো।

এই দাম্পত্য জীবনে তাদের এক সন্তান জন্ম নেয়। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ২০২১ সালে তিনি পুলিশের সহায়তা নেন এবং সম্পর্কের ইতি টানেন। সময়ের মধ্যেই তার স্বামী ব্রিটিশ পাসপোর্ট লাভ করেন।

এরপর দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন কলি। এককভাবে সন্তানদের লালন-পালন, আর্থিক চাপ এবং সামাজিক বাধাসবকিছু মোকাবিলা করে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান গড়ে তোলার চেষ্টা করছেন।

তার জীবনের এই অভিজ্ঞতাগুলো স্থান পেয়েছেকারলেট থ্রেডসনামে একটি বইয়ে। বইটিতে তার নির্যাতনের অভিজ্ঞতা, মানসিক সংগ্রাম এবং ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে।

কলি বলেন, এই বই লেখার উদ্দেশ্য হলো- অন্যদের জানানো যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করা সম্ভব।

আমি দেখাতে চেয়েছি-সবকিছু ভেঙে গেলেও আবার শুরু করা যায়, বিশেষ করে সন্তানের জন্য,” তিনি বলেন।

তার এই অভিজ্ঞতা শুধু একটি ব্যক্তিগত কাহিনি নয়; বরং প্রবাসে থাকা অনেক নারীর নীরব বাস্তবতাকেও সামনে নিয়ে আসে।

কলির গল্প মনে করিয়ে দেয়, প্রতিকূলতা যত গভীরই হোক, দৃঢ়তা থাকলে নতুন পথ খুঁজে পাওয়া সম্ভব।