ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ
সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায়

বিজয়ে বাজুক বিদায় রাগিণী

প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০২:৫২ পিএম

বিজয়ে বাজুক বিদায় রাগিণী
‘এটা সত্য আমরা ভালো খেলেছি, কিন্তু আমরা এখানে শুধু ভালো খেলার জন্যই আসিনি। আমরা এসেছিলাম জয়ের জন্য’। উক্তিটি সাকিব আল হাসানের। গতকাল বৃহস্পতিবার ‘ক্রিকবাজ’ নামের এক ক্রিকেটবিষয়ক পোর্টালে সাকিব এ কথাগুলো বলেছেন। এ সত্যটা শুধু সাকিবই বলেননি, এটি উচ্চারিত হচ্ছে এখন সব বাংলাদেশির মুখে মুখে এটাই বাংলাদেশের প্রতিধ্বনি। কারণ বাংলাদেশ ক্রিকেট দল হিসেবে বিশ্ব ক্রিকেটে অংশ নিয়ে ‘শুধু খেলার’ দিনগুলো ফেলে এসেছে অনেক আগেই। বাংলাদেশের এখন শিরোপা জয়ের সময়। আর এ কারণেই সাকিবের হতাশা আছে। তার কথায়, সামান্য কিছু ত্রু টি-বিচ্যুতির কারণেই তাদের এই ব্যর্থতা। তার হতাশা থেকেই ‘ক্রিকবাজ’ জানিয়েছে, সাকিব ব্যাটে-বলে তার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু অন্যদের কাছ থেকে তেমনটি আসেনি। ছোটখাটো ব্যর্থতাগুলোই বাংলাদেশের বিরাট সাফল্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। শেষ চারের অবস্থান থেকে বাংলাদেশ ছিটকে পড়েছে ভারত-বাংলাদেশ ম্যাচের দিনেই। এই হতাশা নিয়েই আজ লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার প্রায় অর্ধশত বছর হতে চললেও মাঝে মাঝে দু’দেশের ‍কূটনৈতিক সম্পর্ক কিংবা কথাবার্তা উষ্ণ হয়ে উঠে মাঝে মধ্যেই। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে একটা প্রতিযোগিতাও দৃশ্যমান। অর্থনৈতিক তথা রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে। আর তাই আজকের ম্যাচে বিজয়ী হওয়ার জন্য বাংলাদেশের মানুষের আকাংখাটাও তীব্র। বাংলাদেশের মতো পাকিস্তানেরও শেষ চারে যাওয়ার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে গত বুধবারের নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের ফলাফলে। এদিন ইংল্যান্ডের জয় পাকিস্তানের আশায় জল ঢালে। স্বাগতিকদের এ জয়ে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়াটা প্রায় অসম্ভব। বাংলাদেশের বিপক্ষে তাদের শুধু জয় পেলেই হবে না ব্যবধানটা হতে হবে অনেক বেশি। কারণ চতুর্থ দল হিসেবে সেমিতে পা এগিয়ে রাখা নিউজিল্যান্ডের রান রেট অনেক বেশি। এদিকে শেষ চারে টিকে থাকার স্বপ্নের সমাধি হওয়ার পর বাংলাদেশের সমর্থকদের মতো পাকিস্তানিরাও মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু তাদেরও চাওয়া বাংলাদেশের বিপক্ষে জয়। তাই লড়াইটা বেশ জমজমাট হবে বলে মনে করছেন অনেকেই। আর এ লড়াইয়ে টাইগারদের কাছে সমর্থকদের প্রত্যাশা বিজয় আর বিজয়। আর তাই আজ হৃদয়ে রক্তক্ষরণ নিয়েও ব্যাপক সংখ্যক টাইগার সমর্থক উপস্থিত হচ্ছেন স্টেডিয়ামে। টাইগাররা ফিরে যাবে ঠিকই, কিন্তু ব্রিটেনের বাংলাদেশিদের প্রত্যাশা বিজয়েই যেন বাজে বিদায়ের শেষ ঘণ্টা।