ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

পর্তুগালে পাঁচ বাংলাদেশি সহ মোট ৯৮৮৬ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৩:৩৯ এএম

পর্তুগালে পাঁচ বাংলাদেশি সহ মোট ৯৮৮৬ জন করোনা আক্রান্ত
কোন যুদ্ধের দামামা ছাড়াই বিশ্বের এই প্রান্ত থেকে ঐ প্রান্ত সাদা-কালো, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান কোন জাত ধর্মের যাচাই বাছাই ছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেবলই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনা নামক এক ভাইরাস আধুনিক পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনের উহান প্রদেশ থেকে আরম্ভ করে ইটালী, স্পেন, ফ্রান্স, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর ১৯৮টি দেশের দশ লাখেরও অধিক মানুষকে আক্রান্ত করেছে। এ পর্যন্ত কেড়ে নিয়েছে পঞ্চাশ হাজারের অধিক প্রাণ (এই লেখা যখন লিখছি তখন পর্যন্ত)। প্রতিঘন্টায় বাড়ছে এ সংখ্যা। এই তালিকা থেকে বাদ যায়নি ইউরোপের পর্যটন নগরী পর্তুগাল । পর্তুগাল সরকারের স্বাস্থ্য বিভাগ এর তথ্যমতে এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮৮৬ জন মানুষ, মৃত্যু হয়েছে ২৪৬ জনের।২৪০ জন রোগীকে আইসিইউতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন পর্তুগিজ স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএস)।করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশী।এ নিয়ে কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। তবে সুস্থ হয়ে বাড়ী ফিরার তালিকায় এখন পর্যন্ত ৬৮জনই। সেই সাথে ৪৯৫৮ জন সন্দেহভাজনের রক্তের কনিকা এখনো পরীক্ষাধীন রয়েছে যা যেকোন মুহূর্তে প্রকাশ করা হতে পারে তাদের ব্যপারে, তবে এই মুহূর্তে সারা দেশে ৬৬৮৯৫ জনকে কোয়ারেন্টাইন পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানায় পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএস)। এদিকে পর্তুগালের লিসবনে বসবাসরত ৮ প্রবাসী বাংলাদেশির রক্ত পরীক্ষার পর বৃহঃবার স্হানীয় সময় বিকেলে ৫ জনের কভিড-১৯ পজিটিভ এমনটি নিশ্চিত করেন লিসবনের স্হানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে বাকি ৩ জনের রক্তের কনিকা এখনো পরীক্ষাধীন রয়েছে যা যেকোন মুহূর্তে প্রকাশ করা হতে পারে তাদের ব্যপারে। বর্তমানে আক্রান্তদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৫ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্তুগাল সরকার দেশের মানুষকে ঘরে থাকার আহবান জানিয়েছেন। পর্তুগাল সরকারের স্বাস্থ্য বিভাগ প্রতিদিন স্বাস্থ্যসচেতনতার জন্য নিয়মিত হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ বিভিন্ন উপদেশ দিচ্ছেন।