ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

পর্তুগালের লিসবনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭ এএম

পর্তুগালের লিসবনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযত মর্যাদায় পর্তুগালের রাজধানী লিসবনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পর্তুগাল বাংলাদেশি কমিউনিটি।মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জানাতে পর্তুগালের লিসবনের স্থায়ী শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিদের। পর্তুগালে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী, এরপর স্থানীয় সরকার জয়ন্তা ফ্রেগসিয়া আরিয়ারো এর প্রেসিডেন্ট মিজ মার্গারিদা মার্টিন্স, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি। এছাড়া রাষ্ট্রদূতের সহধর্মিণীর নেতৃত্ব দূতাবাসের কর্মকর্তাবৃন্দসহ পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের নেতৃত্ব শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ মাহবুবুল আলম,সহ- সভাপতি এম এ খালেক, মিজানুর রহমান মাসুদ, আফজাল হোসেন, মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক ইমরান ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, জামাল ফকির,আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল,ডালিম,সোহেল খাঁন, আব্দুন নুর,উজ্জ্বল, বাসির, জামাল, সহ পর্তুগাল ছাত্রলীগের সদস্য রিয়াদ, বাপ্পী তালুকদার, সজীব, শাহজালাল সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও পর্তুগাল বিএনপি,বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন ইন পর্তুগাল, বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন ইন পর্তুগাল, হবিগঞ্জ কমিউনিটি ইন পর্তুগাল, পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ ও পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাদদেশে বাংলাদেশ দূতাবাস লিসবনের তৃতীয় সচীব আবদুল্লাহ আল রাজী এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী, স্থানীয় সরকার জয়ন্তা ফ্রেগসিয়া আরিয়ারো এর প্রেসিডেন্ট মিজ মার্গারিদা মার্টিন্স,পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সিস্কো মিনোনেজ । এদিকে একুশের অনুষ্ঠানমালাকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পর্তুগালের আইন শৃঙ্খলা বাহিনী।