ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন

অস্কারে ‘আনোরা’র বাজিমাত, পুরস্কার উঠল আরও যাদের হাতে

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

অস্কারে ‘আনোরা’র বাজিমাত, পুরস্কার উঠল আরও যাদের হাতে

ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে 'আনোরা' সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পরে দূর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্পের সিনেমাই এবার জয় করলো ৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট। আলোচক আর বিশ্লেষকরা মিলে চারটি সিনেমাকে রেখেছিলেন শীর্ষের কাতারে। মনোনয়নও পেয়েছিল সেগুলো। তবে, 'কনক্লেভ', 'দ্য ব্রুটালিস্ট', 'এমিলিয়া পেরেজ'কে পেছনে ফেলে সেরা হয়েছে 'আনোরা'। সেই সঙ্গে পরিচালক শন বেকার পেয়েছেন সেরা নির্মাতার খেতাব আর ২৫ বছর বয়সী মিকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী। এর আগে গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল সিনেমাটি। তখনই থেকেই আলোচনায় ছিলো আনোরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী দোসরা মার্চ রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। তবে বাংলাদেশে আয়োজনটি উপভোগ করা যায় তেসরা মার্চ সকাল থেকে। এবারের ৯৭ তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। 'দ্য ব্রুটালিস্ট' সিনেমায় অভিনয়ের জন্য তার এই পুরস্কার। এর আগে চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি। পুরস্কার গ্রহণ করে ব্রডি বলেন, 'যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং অন্য বিষয়গুলোর প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি।' বলে রাখা ভালো ২০০২ সালে 'দ্য পিয়ানিস্ট' সিনেমার জন্য সর্বকনিষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রডি। মাত্র ২৯ বছর বয়সে অস্কার জেতা ছিল এক অনন্য অর্জন। তারপর প্রায় ২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার হাতে উঠলো তার। দুবার মনোনয়ন ও দুবাইর অস্কার জেতার রেকর্ডও তার। এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিয়েরান কালকিন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেওয়া কালকিনের ক্যারিয়ার প্রায় দুই যুগের। তার অভিনীত 'অ্যা রিয়েল পেইন' সিনেমায় অভিনয় করে এবার তিনি অস্কার জয় করলেন। মাঝে অবশ্য ব্যক্তিজীবন নিয়ে বেশ ঝামেলাতেই ছিলেন বলা যায়। অনেক কাজও ফিরিয়েছেন। তাই এবারের অস্কার জেতা তার ক্যারিয়ারে জন্য একটা গুরুত্ব বহন করে। তিনি সিনেমার লেখক এবং পরিচালক জেসি আইজেনবার্গকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে বলেন, 'এই সিনেমার জন্য ধন্যবাদ, তুমি একজন প্রতিভা।' জ্যাক অঁদিয়ারের 'এমিলিয়া পেরেজে' সিনেমার জোয়ি সালদানা আইনজীবীর চরিত্রে অভিনয় করে নজর কাড়া এক অভিনেত্রী। হাতে অস্কারের ট্রফি নিয়ে পরিবারকে অস্কার উৎসর্গ করেন সালদানা। নিজেকে অভিবাসীর সন্তান হিসেবে গর্বিত বলে বর্ণনা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, 'আমি গর্বিত এবং অভিভূত। নারীর নীরব বীরত্ব এবং শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য একাডেমিকে ধন্যবাদ।' ফিলিস্তিনি তথ্যচিত্র 'নো আদার ল্যান্ড' সেরা তথ্যচিত্রের জন্য পুরস্কার জিতেছে। এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল 'ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস', আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে 'ফ্লো'। সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ। কনক্লেভ চলচ্চিত্র সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পিটার স্ট্রগান। 'এমিলিয়া পেরেজ' ছবিটির' এল মাল' গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড সেরা মৌলিক গান ক্যাটাগরির অস্কারে ভূষিত হন। বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন উইকড' ছবির ডিজাইনার পল টাজেওয়েল। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি 'দ্য সাবস্ট্যান্স'।

জেমস বন্ডকে নাচে গানে স্বরণ এবারের অস্কারের মঞ্চে শ্রদ্ধা জানানো হয় জেমস বন্ড কে। তাও একেবারে নাচে গানে। দোজা ক্যাট, লিসা ও রে গানে গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানান। গানের সঙ্গে ছিল এ সময়ের আলোচিত অভিনেত্রী মারগারেট কোয়ালির নাচ। অস্কার আয়োজনের শুরুতে এমন নাচ জমিয়ে দেয় পুরো আয়োজন। ১৯৭৩ সালের জেমস বন্ড সিনেমা 'লিভ অ্যান্ড লিভ লিভ'-এর থিম সং ধরেন ব্ল্যাকপিংক গায়িকা লিসা, এরপর দোজা ক্যাট শোনান 'ডায়মন্ডস আর ফরএভার'-এর থিম, সবশেষে রে পরিবেশন করেন 'স্কাইফল'-এর গান।

প্রথমবার উপস্থাপনা বরাবরই উপস্থাপনা নিয়ে আগ্রহ থাকে দর্শকদের। এবাও ছিল। এবার প্রথমবারের মতো অস্কার সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের কমেডিয়ান কোনান ও'ব্রায়েন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হয়েছে অস্কারের জমকালো এই অনুষ্ঠানটি। এবারের অস্কারের কথা বললে শুরুতেই মনে করতে হবে গত জানুয়ারির কথা। ওই সময় লস অ্যাঞ্জেলেস শহরের ভয়াবহ দাবানলের ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাস থেকে শহরকে বাঁচিয়ে ডলবি থিয়েটার হলকে আলোয় আলোকিত করাটাই ছিল অ্যাকাডেমি কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।কিন্তু সেই চ্যালেঞ্জ উতরে অনুষ্ঠান সফল করেছে অ্যাকাডেমি। পুরস্কার ঘোষণার পরে লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপকদের একটি দলকে তাদের কাজের স্বীকৃতি জানাতে মঞ্চে ডেনে নেওয়া হয়। যারা জীবন বাজি করে ভয়াবহ সেই আগুন নিভিয়ে লস অ্যাঞ্জেলেসকে ফিরিয়ে দেয় একটি নিরাপদ শহরে চেহারায়, সেই কর্মীদের দাঁড়িয়ে জানানো হয় অভিবাদন। সমস্ত হল ফেটে পড়ে করতালির শব্দে।

যারা হলেন বিজয়ী • সেরা সিনেমা: আনোরা • সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা) • সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট) • সেরা পরিচালক: শন বেকার (আনোরা) • সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ) • সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন) • সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন) • সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার) • সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ) • সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট • সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো • সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড • সেরা পোশাক পরিকল্পনা: উইকেড • সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য সাবস্ট্যান্স • সেরা শিল্প নির্দেশনা: উইকেড • সেরা শব্দগ্রহণ: ডুন:পার্ট টু • সেরা সম্পাদনা: আনোরা • সেরা চিত্রগ্রহণ: দ্য ব্রুটালিস্ট • সেরা ভিজ্যুয়াল ইফেক্টসব: ডুন: পার্ট টু • সেরা স্বল্পদৈর্ঘ্য: আই অ্যাম নট আ রোবট • সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য: ইন দ্য শ্যাডো অব ত্যা সাইপ্রেস