ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ম্যাগনাকার্টা দলিল চুরির চেষ্টা   

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ পিএম

ম্যাগনাকার্টা দলিল  চুরির চেষ্টা   
                     ছবি: ফক্স নিউজ   ম্যাগনাকার্টা দলিল চুরির চেষ্টা করা হয়েছে । সন্দেহভাজন একজনকে আটকের খবর জানিয়েছে পুলিশ । অভিযোগ, ব্রিটেনের নিরিবিলি শহরখ্যাত স্যালিসবারি’র স্বনামধন্য এক গির্জা থেকে ম্যাগনাকার্টা দলিলের একটি কপি চুরির চেষ্টা করেছিলেন তিনি। খবরটি প্রকাশ করেছে- সিএনএন । ‘মানবাধিকারের মহাসনদ’ নামেও পরিচিত ‘ম্যাগনাকার্টার দলিল’ এর সর্বমোট  চার কপির একটি স্যালিসবারির গির্জায় সংরক্ষিত আছে। উইলশায়ার পুলিশের বিবৃতির উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ম্যাগনাকার্টা দলিলের একটি কপি চুরির চেষ্টাকালে বৃহস্পতিবার ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে গুরুত্বপূর্ণ দলিলটি চুরির উদ্দেশ্যে দলিল রাখার পাত্রটির গ্লাস ভেঙে ফেলেন। তবে দলিলটি হাতে আসার আগেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, এ ঘটনায় কেউ আহত হননি। এছাড়া গুরুত্বপূর্ণ ওই দলিলটিও অক্ষত রয়েছে। ইংল্যান্ডের অ-জনপ্রিয় রাজা জন ও বিদ্রোহী ব্যারনদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যে চুক্তি করা হয়, সেটিই ম্যাগনাকার্টা বা গ্রেট চার্টার নামে পরিচিত। রাজা জনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বেশ কিছু জমি ছিল ফ্রান্সে। ১২০৪ সালে ওই সম্পত্তির অধিকাংশই হাতছাড়া হয়। সম্পত্তি ফিরে পেতে যুদ্ধের প্রস্তুতি নেন জন। অর্থ জোগান দিতে রাজ্যে কর বাড়িয়ে দেয়া হয়। ব্যয়ভার বহন করতে হয় ব্যারনদের। যুদ্ধ ঠিকই হয়; কিন্তু জিততে পারেনি জন। ফলে রাজা ও ব্যারনদের মধ্যে দূরত্ব বাড়ে। রাজা অন্যায়ভাবে জবরদখল শুরু করে। কদিন পর পরই চালু করে নতুন কর।                   ছবি: ফক্স নিউজ   একসময়ে, ব্যারনরা রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে ও শান্তিচুক্তির প্রস্তাব দেয়। ব্যারনদের বিদ্রোহের মুখে জন শান্তিপ্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। ১২১৫ সালের ১৫ জুন রানিমেইড নামক স্থানে বসে কিং জন চুক্তিটিতে স্বাক্ষর করে। এই চুক্তি ‘মানবাধিকারের মহাসনদ’ নামেও পরিচিত। এই চুক্তির ধারাগুলো্র উপর ভিত্তি করেই পরবর্তীতে বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত হয় এবং আইনের শাসনের ভিত্তি রচিত হয়। ম্যাগনাকার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয়ে থাকে। এই দলিলের চার কপির একটি স্যালিসবারির গির্জায় সংরক্ষিত আছে। এটি হাতে লেখা এবং ল্যাটিন ভাষায় লিখিত। অন্য তিনটি কপি ব্রিটিশ লাইব্রেরি ও লিংকন গির্জায় সংরক্ষিত রয়েছে। এদিকে ঐতিহাসিক এ দলিলটি চুরি হওয়া থেকে রক্ষা পাওয়ায় ধন্যবাদ জানিয়েছে স্যালিসবারি গির্জা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, পরিস্থিতি খুব দ্রুত এবং কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ। এতে এ ঘটনার পর সাময়িক সময়ের জন্য দর্শানার্থীদের জন্য আর উন্মুক্ত থাকছে না মানবাধিকারের এই মহাসনদ। তবে খুব শিগগিরই এটি দর্শনার্থীদের জন্য আবার উন্মুক্ত করে দেয়া বলে বিবৃতিতে জানানো হয়েছে। -ফক্স নিউজ