ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ-এর আয়োজনে দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ০৪:৫৩ পিএম

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ-এর আয়োজনে দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ
আগামী ১০ ও ১১ অক্টোবর, ২০২০, শনি ও রবিবার উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হবে। বৈশ্বিক মহামারী করোনার কারণে অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত স্থান ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরের বদলে আন্তর্জালে বা ইন্টারনেটে আয়োজন করা হয়েছে।  তাই এবারের সম্মেলনের স্লোগান “রুদ্ধ তনু মুক্ত মন, সাহিত্যে হোক মেঘমিলন”।  বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাভাষী  সাহিত্যিক ও সাহিত্যামোদী সকলের মধ্যে পারস্পরিক যোগাযোগের সুযোগ সৃষ্টি এবং পরস্পরের চিন্তা ও চেতনার আদান প্রদান এই সমাবেশের লক্ষ্য। অনাবাসী বাঙালি লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরীর চিন্তা থেকেই ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্য ও প্রদেশের বাঙালি লেখক ও সাহিত্যামোদীদের নিয়ে গঠিত হয়েছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। স্বরচিত সাহিত্যপাঠ, সাহিত্য বিষয়ক সেমিনার, গ্রন্থ ও লেখক পরিচিতি, সাহিত্য-আড্ডা এমনি নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাঙালি সাহিত্যিকদের পারস্পরিক যোগাযোগকে সমৃদ্ধতর করার লক্ষ্যে পরিকল্পিত হচ্ছে অনুষ্ঠানসূচি। সমাবেশের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে অনুষ্ঠানসূচিতে পরস্পরের সাহিত্যকর্মের সঙ্গে পরিচিতিলাভ, প্রবাসে সাহিত্যচর্চার অসুবিধা-সুবিধা অনুধাবন, অন্য ভাষায় বিশেষ করে ইংরেজিতে বাংলা সাহিত্যের অনুবাদ-প্রসঙ্গ ও তার অগ্রগতি, অনাবাসী বাঙালিদের রচিত সাহিত্যের নিরপেক্ষ মূল্যায়ন-- এইরকম নানা বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের অনাবাসী বাংলা লেখকদের রচনা নিয়ে বিশ্ব সাহিত্য সমাবেশ-এর স্মারক সংকলন “হৃদবাংলা” এবারও প্রস্তুত করা হচ্ছে।  তবে সমাবেশের সঙ্গে সঙ্গতি রেখে সংকলনটি আন্তর্জালে প্রকাশিত হবে।   বাংলাদেশ ও পশ্চিম বাংলা ভূখন্ডের বাইরে যারা আছেন তাদের বাংলা সাহিত্যচর্চার প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হওয়া সমাবেশের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত এবং এই সমাবেশ বাংলা সাহিত্যের সকল অনুরাগীর জন্য উন্মুক্ত। সমাবেশটি সার্থক করার জন্যে উত্তর আমেরিকার বাংলা সাহিত্যানুরাগী ও সংস্কৃতিসেবী  শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন এবং সার্বিক সাহায্য-সহযোগিতার অঙ্গীকার করেছেন। সমাবেশের আহবায়কঃ ডঃ জ্যোতিপ্রকাশ দত্ত; ফোনঃ  +1 845 282 0395. ওয়েবসাইটঃ https://www.nabls.org