ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’

লেবাননে নিখোঁজ প্রবাসী রাশেদের লাশ মিলল হাসপাতালে

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১০:২৭ পিএম

লেবাননে নিখোঁজ প্রবাসী রাশেদের লাশ মিলল হাসপাতালে
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর মোহাম্মদ রাশেদ নিখোঁজ ছিলেন। তাকে একটি হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাশেদ, পিতা মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। বৈরুত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম)দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুন জানান, লেবানন প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ রাশেদ বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন, বৈরুতের পাশের এলাকা জ্বালা জলদ্বীপ হারুন হাসপাতালে শনিবার মৃত অবস্থায় পাওয়া যায় রাশেদকে। লেবানন প্রবাসী তার খালাতো ভাই ওবায়দুল রহমান জনি রাশেদের লাশ শনাক্ত করেন। বৈরুত বন্দরে গত মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় জাতিসংঘে নিয়োজিত লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আহত হন। আহত পপ্রবাসীদের দূতাবাসের সহযোগিতায় চিকিৎসা দেয়া হচ্ছে। ইতিমধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরেছেন। লেবাননে সর্বশেষ পাঁচজন বাংলাদেশি মারা গেছে। বিস্ফোরণের ওই ঘটনায় লেবানিজ নাগরিকসহ বিভিন্ন দেশের ১৬০ জন নিহতের পাশাপাশি ৬ হাজার মানুষ আহত হয়েছেন। এমন বিস্ফোরণের জন্য দেশটির সাধারণ মানুষ সরকারের অবহেলাকে দায়ী করে সরকার পতনের দাবিতে বিক্ষোভ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন লেবাননের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা। তারা পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণা দিয়ে গতকাল রাতে পুলিশ ও সেনাবাহিনীর সাথে দফায় দফায় হামলায় একজন নিহতসহ অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। এক পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভ জনতা দখল করলেও পরে সেনাবাহিনী জনতাকে সরিয়ে দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।