ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’

লেবাননে বিস্ফোরণে চিকিৎসা পাচ্ছেন না

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ০৮:২১ পিএম

লেবাননে বিস্ফোরণে চিকিৎসা পাচ্ছেন না
প্রবাসী বাংলাদেশিরা বিনা চিকিৎসায় মানবেতর দিন পার করছেন, লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে আহত অনেক বাংলাদেশি শ্রমিক। স্বাস্থ্যকেন্দ্রে গেলেও ঠিক মতো মিলছে না পরিচর্যা, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে দূতাবাস বলছে, সাধ্য মতো সহযোগিতা করা হচ্ছে। আগামী সপ্তাহে দেশে পাঠানো হবে বিস্ফোরণে নিহত চার বাংলাদেশির মরদেহ। সেদিনের দুঃসহ স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না বৈরুত বন্দর এলাকায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা। মৃত্যু খুব কাছ থেকে দেখার পর শরীরে বয়ে বেড়াচ্ছেন ক্ষত। বাংলাদেশি শ্রমিকরা বলেন, 'আমার মাথায় কাছ ভেঙে পড়ে, এবং গ্লাস এ আমার হাত কেটে যায়। তারপর আমার আর হুস থাকে না কে আমাকে নিয়ে গেছে আমি জানি না।' আরেকজন শ্রমিক বলেন, 'বৃষ্টির মতো গ্লাস ভেঙে পড়েছে। আমার মাথা কেটে যায়, আমার দুই হাত কেটে যায়। আমার ঘাড়ের উপরের অংশে কেটে যায়, পা কেটে যায়।' আরো বলেন, 'অজ্ঞানের মতো অবস্থায় ছিলাম, যা আসলে বলা যাবে না। আমার ওখানে যারা লোক ছিলো তারা আমাকে টেনে বের করে নিয়ে যায়।' লণ্ডভণ্ড জীবনে, লেবাননে বাড়ছে ক্ষোভ, স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও ফুঁসছেন। বাংলাদেশি একজন মহিলা শ্রমিক বলেন, 'সরকারের কাছে এইটুকু অনুরোধ যেন আমাদের খাবারের কষ্ট করার আগে আমাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে।' অন্যান্য প্রবাসীরা বলেন, 'অনেক কষ্ট অনেক যন্ত্রণা, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। আমরা ভালো নেই। আমাদেরকে কোনো রকম ব্যান্ডেজ করে ছেড়ে দিচ্ছে।' যদিও বাংলাদেশ দূতাবাস বলছে, আহতদের খুঁজে খুঁজে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রথম দিন থেকেই সেবা পাওয়া আহত অনেক বাংলাদেশি এখন সুস্থ হয়ে উঠেছেন। নিহত চারজনের মরদেহ আগামী সপ্তাহেই দেশে আনা হবে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন বলেন, 'বাংলাদেশি যারা হাসপাতালে গিয়েছে তারা অনেকেই সুস্থ হয়ে গেছে। ৬/৭ জন এখনো হাসপাতালে আছে। যারা মারা গেছে তাদের আমরা শিগগিরই পাঠিয়ে দিবো। আমরা গতকালকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সম্ভব তাদের পাঠিয়ে দিবো।' লেবাননে দেড় লাখের বেশি বাংলাদেশির বসবাস। বৈরুতের ওই বন্দর এলাকায় বসবাস ও কাজ করতেন ২০ হাজারের মতো প্রবাসী।