ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

ইতালীতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৮:৩৬ পিএম

ইতালীতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালীর উদ্যোগে গত ২৬মে রবিবার রোমে তরপিনাত্তারা মসজিদে কুবা ও মসজিদে উম্মাহতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয় দোয়া ও ইফতার মাহফিল। সারা বিশ্বের সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রথমে কোরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে কুবার ইমাম ও খতিব মাওলানা মিকাইল হোসাইন। ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি'র পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ছালেহ আহমেদ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সাবেক সভাপতি আইয়ুব খান প্রিন্স, শোয়েব দেওয়ান, জামান মোক্তার, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আলম মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ জাকির, সন্মানিত সদস্য জোবায়ের আহমেদ রিপন, সোহেল খান, জাহিদ হাসান খোকন, প্রস্তাবিত সদস্য রাব্বি অভি, আবির খান সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব বেপারী, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, ইতালি বিএনপির সিঃ সহ সভাপতি আমিনুর রহমান সালাম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের,কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব লুৎফর রহমান, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারন সম্পাদক মাহে আলম শ্যামল, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, ঢাকা জেলা সমিতির সাধারন সম্পাদক সামির হোসেন সাদেক, ইতালি যুবলীগ শাখার সদস্য আলাউদ্দিন শিমুল,আমরা মুক্তিযোদ্বা সন্তানের সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বাবুল প্রমুখ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও ইতালী রোমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও দেখা গেছে ইতালীয়ান, মরক্কো, আফ্রিকান, পাকিস্তানি, ইন্ডিয়ানি ও বাংলাদেশি সহ অনেক মুসলিম প্রবাসী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য ছিলো মসজিদে উম্মাহতে ইফতার ও নামাজের সু-ব্যাবস্থা।