ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

রোমে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইতালির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ০৪:১০ পিএম

রোমে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইতালির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে
“দেশের যে কোন আন্দোলোনে ছাত্র দলের ভূমিকা ছিল অনস্বীকার্য” এই প্রেক্ষিতেই ইউরোপে ও প্রতিষ্ঠিত হয়েছে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইতালি। রাজধানী রোমে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইতালি আয়োজন করে একটি ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার। সংগঠনের সভাপতি আরিফ আহমেদ আরফিন এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম। প্রধান অতিথি হাজী মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা ঢালি নাসির উদ্দিন ও বিশেষ অতিথি আমিনুর রহমান সালাম তাদের বক্তব্যে ছাত্রদলের অতীত ইতিহাস ও তাদের গৌরবময় কার্যক্রম তুলে ধরেন। তারা আরো বলেন” প্রবাসের এই কর্মময় জীবনে রাজনৈতিক আদর্শ ধরে রেখে দলের কার্যক্রম পরিচালিত করা অনেকটা দূরহ। তবে দল ও দেশের প্রতি ভালোবাসা থাকলে তা বাস্তবেও প্রতিফলিত হয়। একেবারেই বিন্দু থেকে জন্ম এই সাবেক ছাত্রদল অর্গানাইজেশন। যা এখন একটা বিশাল মহীরুহ। বক্তারা বলেন 'দেশ এখন দুর্নীতিতে ভরে গেছে আর সাধারণ মানুষেরা আছে চরম ভোগান্তি তে, দেশের প্রতিটি ক্ষেত্রে চলছে লুটপাট। কাজেই দেশের এই ১৮ কোটি জনগন কে ভালো রাখতে হলে শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমানের যে নীতি ও আদর্শ আছে তা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। মুক্ত করতে হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।' এই সময় বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন বি এন পি নেতা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জালালাবাদ কল্যাণ সংঘের প্রধান সমন্বয়ক ফজলুল রহমান, বিএনপি নেতা হিরা মিয়া, জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক উপদেষ্টা রানা খান। ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মদন মহন বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, বিএনপি নেতা মাসুক মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব যুবনেতা মুসলিম মিয়া, রোম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক” আরমান উদ্দিন স্বপন, যুবনেতা নুরুল ইসলাম। সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইতালির সভাপতি আরিফ আহমেদ আফরিন সহ এই সংগঠনের অন্যান্য ছাত্রনেতারা বলেন” এই সংগঠনটি ইতালি বি এন পির সঙ্গে প্রতিটি আন্দোলোনে ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সকল কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহণ করবে।” আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের ইউরোপ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমেদ, সহ সভাপতি ওমর ফারুক খান, যুনায়েদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইয়ামিন আহমেদ, মান্না আহমেদ, শরীফ আহমেদ। উল্লেখ্য সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ মাত্র ১৩ সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিলো প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল এর হাত ধরে। আজ ইউরোপের ১৩ টি দেশে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। শেষে সাংস্কৃতিক আয়োজনে শিল্পী সুদীপ্ত গান পরিবেশন করে।