ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোমা ইষ্ট তিবুরতিনা ও রিবেব্বিয়াবাসীর বনভোজন

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২১, ০৩:৫৪ পিএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোমা ইষ্ট তিবুরতিনা ও রিবেব্বিয়াবাসীর বনভোজন
প্রবাসের কর্মব্যস্ততা মাঝে গ্রীষ্মের ছুটির শেষে বাড়তি ঈদ আনন্দের সাথে সবারই মনে ইচ্ছে জাগে নিজের এবং পরিবার আত্নীয় স্বজনকে নিয়ে সমূদ্র -পাহাড় আচ্ছাদিত সবুজে ঘেরা মনোরম পরিবেশ ও খোলা আকাশ আর বাতাস উপভোগ করতে। আর এ জন্যই ইতালীর রাজধানী রোমে বসবাসরত রোমা ইষ্ট তিবুরতিনা ও রিবেব্বিয়াবাসীর পক্ষ থেকে উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতি পরবর্তী এই অনুষ্ঠানটি হয়ে উঠে আরো উৎসব মূখর এবং আনন্দের। মেহের তারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যাবসায়ী সেতু সিকদার, বিশিষ্ট ব্যাবসায়ী দেলোয়ার হোসাইন, ফেরদৌস জাকারিয়া, মনির হোসেন ও সমাজসেবক বাচ্চু ফকির এর যৌথ উদ্যোগে আয়োজিত রাজধানী রোম শহরের অদূরে সাগর, পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম "লাগো দি বুলছেনা" রোমা ইষ্ট তিবুরতিনা ও রিবেব্বিয়াবাসীকে নিয়ে দিনব্যাপী আয়োজন করা হয় বার্ষিক বনভোজন। সকালে রোম শহর থেকে ৩টি বাস এবং কয়েকটি ব্যক্তিগত গাড়ি নিয়ে একসঙ্গে বনভোজনের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। পথিমধ্যে সবাইকে সকালের নাশতা পরিবেশন করা হয়। বেলা সাড়ে ১২টায় বাস গন্তব্য স্থানে পৌঁছালে সেখানে প্রবাসীদের সাথে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা লেকত আলী খান, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যাবসায়ী ও নজরুল ইসলাম খান, জামিল আহমেদ, মেহেনাস তাব্বাসুম শেলি প্রমুখ। এরপর দুপুরের খাবার শেষে সবাই উপভোগ করতে থাকেন প্রাকৃতিক নয়নাভিরাম "লাগো দি বুলছেনা" বনভোজনে আগত পরিবারগুলো ছেলেমেয়ে নিয়ে আনন্দ আড্ডা, নাচ-গান করে সকলে দল-মত সকল বেদাভেদ ভুলে আনন্দে মেতে ওঠেন। এ সময় "লাগো দি বুলছেনা" যেন এক ছোট বাংলাদেশে এ পরিনত হয়। প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে এরকম সুন্দর পরিবেশে আসতে পেরে অত্যন্ত আনন্দিত প্রকাশ করেন। তারা বলেন প্রবাসের মাটিতে এরকম অনুষ্ঠানের মাধ্যমে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম বাংলা কৃষ্টি সংস্কৃতি জানতে পারবে। পরে বনভোজনে আগত সকল শিশু ও বড়দের নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের খেলা, গান, আর সকলের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইলিয়াস হোসাইন, মেহের তারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম শিকদার, শামীমা আক্তার, আনোয়ার হোসেন,জাকির হোসেন, হারুন, রসিদ, বাবর ভাই, টিটু ভাই বিপুল, মোস্তফা জামান, আলী, আনোয়ার, রাজিব, সামিম, নাবিল, রকিবুল ও সানোয়ার, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রানা, আজিজ, জুতি, রেজিয়া সুলতানা, কলি, মৌ, জনটু, কামরুল, মোস্তফা মনির মিজান, শাহীন, আলামিন,আনিস, রুবেল সহআরো অনেকেই। শেষে র‍্যাফেল ড্র তে ৩ জন সৌভাগ্যবান বিজয়ী সহ খেলায় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।