ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৭ এএম

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের (আয়েবাপিসি) এক ভার্চুয়াল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হেলাল এর সভাপতিত্বে এই বিশেষ সাধারণ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বকুল খান। সভায় অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষ্যে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা নানা প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমূহের মধ্যে ছিল, পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, ওয়েবসাইট, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ম্যাগাজিন, আয়েবাপিসির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠান, সদস্যদের জন্য পরিচয় পত্র তৈরি এবং প্রতিমাসে অন্তত একটি করে সভা অনুষ্ঠান ও সর্বোপরি প্রেসক্লাবের একটি সুনির্দিষ্ট নীতিমালা গঠন। এই বিষয়ে সাধারণ সভাটি আগামী মার্চের প্রথম সোমবার বেলা তিনটায় আবারো অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বিশেষ সাধারণ সভায় সংগঠনের বক্তব্য রাখেন, উপদেষ্টা মাহবুবুর রহমান, সহ সভাপতি আবু তাহের, জাকির হুসেন সুমন, লাবণ্য চৌধুরী, জাহিদ মোমিন, অর্থ সম্পদক আবুল কালাম মামুন, সহ অর্থ সম্পাদক জুমানা মাহমুদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক ফকরুদ্দিন রাজি, আন্তর্জাতিক সম্পাদক সোহেল চৌধুরী, ধর্ম বিষ্যয়ক সম্পাদক, তথ্য ও গবেষনা সম্পাদক মিনহাজ হোসেন, অভিবাসন সম্পাদক আরশাদ সুমন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সদস্য হাসান মাহমুদ,শাওন আহমেদ, এনায়েত হুসেন সোহেল, মেহেনাস তাব্বাসুম শেলি ও সৈয়দ জুয়েল প্রমুখ।