ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

ধর্মান্তরিত ইতালীয় তরুণী সিলভিয়া রোমানোর বন্দী জীবন কেমন ছিল

প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৫:২৩ এএম

ধর্মান্তরিত ইতালীয় তরুণী সিলভিয়া রোমানোর বন্দী জীবন কেমন ছিল
সিলভিয়া রোমানো কেন এবং কোন প্রেক্ষাপটে ধর্মান্তরিত হয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদে ইতালীয়ান ম্যাজিস্ট্রেটদের তিনি আরও বিস্তারিত তথ্য দিয়েছেন। কেনিয়াতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কল্যাণমূলক প্রজেক্টে কাজ করার সময় দেড় বছর আগে অপহৃতা হন তিনি। পরে প্রতিবেশী দেশ সোমালিয়ায় স্থানীয় জেহাদি গ্রুপ আল শাবাবের কারাগারে বন্দী থাকা অবস্থায় মানসিক অবস্থার সুযোগ নিয়ে তাঁকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছে কি-না কিংবা জানে বাঁচাতে কোথাও কোন অংকের বিশেষ মুক্তিপণ দিতে হয়েছে কি-না সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রোমে আধা সামরিক বাহিনী 'ক্যারাবিনিয়েরি'র সেনানিবাসে চার ঘন্টার ব্যাপক জিজ্ঞাসাবাদে সিলভিয়া জানান,"আমাকে খুন করা হবে না এমন নিশ্চয়তা দেয়া হয়। দেড় বছরের বন্দি জীবনের মাঝামাঝি আমি নিজের মধ্যে বেশ পরিবর্তন অনুভব করি। কারারক্ষীরা তাঁদের কৃষ্টি সংস্কৃতি আমাকে জানায়। আমি পবিত্র কোরআন পড়ে দেখার আগ্রহ প্রকাশ করলে আমার জন্য ইতালিয়ান ভাষার একটি কপি এনে দেয়া হয় কারাগারে। হঠাৎ করে কিছুই হয়নি। মাসের পর মাস বুঝে শুনে ধীরেসুস্থে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি"। সিলভিয়া বলেন,"কেউ আমাকে বিন্দুমাত্র চাপ দেয়নি কোন কিছু করতে বা যে কোন সিদ্ধান্ত নিতে। আরবি ভাষা কিছুটা আমি আয়ত্ত করতে পারি এরই মধ্যে। বন্দিজীবনের পুরো সময়ে বিবাহ তো দূরের কথা, কোথাও কারো সাথে আমার কোন প্রকার শারীরিক সম্পর্কও হয়নি। অন্তত চারবার আমার বন্দিশালা পরিবর্তন করা হয়। গ্রামের গহীনে এসব বন্দিশালায় কেউ কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। সশস্ত্র কারারক্ষীরা আমাকে আলোবাতাসে ঘোরাফেরার সুযোগ দিয়েছে কারাগারের ভেতরেই"। এর আগে ১০মে রবিবার রোমের চাম্পিনো বিমানবন্দরে নেমে সিলভিয়া রোমানো প্রথমেই শুভেচ্ছা বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিমানবন্দরে উপস্থিত প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে ও পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের নিকট। জুলিয়া তাঁদের জানান,"শারীরিক ও মানসিক সবদিক দিয়েই আমি পুরোপুরি সুস্থ আছি। আজ আমার জীবনের সবচাইতে আনন্দের দিন। এখন আমি শুধু আমার পরিবারের সাথে সময় কাটাতে চাই"। এদিকে কেনিয়াতে বসবাসরত ইতালীয়ান নাগরিকদের অনলাইন পোর্টাল মালিন্দি কেনিয়া ডট নেটের পরিচালক ফ্রেদ্দিয়ে দেল কুরাতোলো জানিয়েছেন,"সিলভিয়া যে পোশাক পরিহিত অবস্থায় রোমে গিয়েছেন তার নাম মূলত 'যিলবাব', যা কেনিয়া সহ আফ্রিকার বেশ কিছু অঞ্চলে প্রচলিত পোশাক। এই যিলবাব কোনভাবেই কট্টরপন্থী ধর্মীয় পোশাক নয়। তবে মুসলিম মহিলাদের যিলবাব পরিধান করতে দেখা যায়। বিশেষ করে কেনিয়া-সোমালিয়া সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন গোত্রের লোকদের মাঝে এই পোশাক বেশ জনপ্রিয়"। সিলভিয়ার যিলবাব পরিধান নিয়ে কথা বলেছেন সমগ্র ইতালির শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব ড. হামজা পিক্কার্দো, যিনি পবিত্র কোরআনের অফিসিয়াল ইতালিয়ান অনুবাদের জন্য বিখ্যাত। তিনি বলেন,"আমরা দেখবো সিলভিয়া ঠিক এরকম পোশাকই ধরে রাখে নাকি একজন ইতালিয়ান মুসলমান হিসেবে সাধারণ পোশাক বেছে নেয়। পবিত্র কোরআনকে সম্মান করে যে কোন মুসলিম নারীকে ঢিলেঢালা ও বড়সড় পোশাক পরিধান করতে হয়, যিলবাব ঠিক তেমনটাই। ইসলামে পর্দার পরিভাষা হচ্ছে হিজাব, যার মাধ্যমে ঢেকে রাখা কিংবা অদৃশ্য করে রাখা বোঝায়"।