ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

একুশে উপলক্ষে নেপলীতে জালালাবাদ এসোসিয়েশনের শিশু-কিশোরদের অনুষ্ঠান

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৭ পিএম

একুশে উপলক্ষে নেপলীতে জালালাবাদ এসোসিয়েশনের শিশু-কিশোরদের অনুষ্ঠান
ফেব্রুয়ারি বাঙ্গালী জনগনের গৌরেবোজ্জ্বল একটি মাস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালির রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, আজ তা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে। ভাষা শহীদের রক্তস্রোত আর মায়ের অশ্রুভেজা অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন নাপোলী শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ১০ ঘটিকায় ‘ক’ ও ‘খ’ দুইটি শাখায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিকাল ৫ ঘটিকায় স্হানীয় একটি হলরুমে অমর একুশের পটভূমিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সহ বিশ্ব জুড়ে জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন পালমা জামে মসজিদের খতিব মোঃ জাহেদুর রহমান খান, পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ২৩ ফেব্রুয়ারি রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম। এতে জালালাবাদ এসোসিয়েশন নাপোলী শাখার সভাপতি সরফ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিক এর পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সহ সভাপতি গৌছ উদ্দিন, দেলওয়ার মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক আরিফিন আহমেদ আরিফ, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, ক্রীড়া সম্পাদক মুন্না হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু হোসেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনটিভি'র ইতালী বুরো প্রধান মনিরুজ্জামান মনির, মহিলা সংস্থা ইতালী ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরা প্রমুখ। এছাড়াও আরো বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন নাপোলী শাখার প্রধান সমন্নয়কারী আব্দুল্লাহ আল মনছুর ওয়েছ, জাহাঙ্গির আলম শেখ, হুমায়ুন কবির, মাসুদ আহমেদ, আব্দুস শুক্কুর আব্দুল্লাহ, জুবের আহমেদ, বুল বুল আহমেদ, আব্দুল হাছিব, নাজমুল আলম, হাফিজুর রহমান শিশু, দবির হাছান, মিলু আহমেদ, নোমান উদ্দিন সহআরো অনেকেই। উল্লখ্যে, জালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীনতম সংগঠন ১৯৪৭সালে ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে এই সংগঠনের যাত্রা এবং ১৯৪৮সালে ঢাকা থেকে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ তাঁরই ধারাবাহিকতায় সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালালাবাদবাসীদের এই সংগঠন সুনামের সাথে কাজ করে যাচ্ছে । জালালাবাদ এসোসিয়েশন ইতালীতে ১৯৮৯সালে বাংলাদেশীদের প্রথম ইতালী সরকার কতৃক রেজিস্ট্রি কৃত ৪০৮০ প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে ।বর্তমানে ইতালীর বিভিন্ন বিভাগীয় শহরে জালালাবাদ এসোসিয়েশনের শাখা গঠিত হয়েছে যেমন নাপলী,পালেরমো,এছাড়া ও মিলান,ভেনিস,আনকোনা ভিছেনচ্ছা সহ অন্যান্য বিভাগীয় শহরে প্রক্রিয়াধীন । প্রধান অতিথি অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় বলেন, আমরা বৃহত্তর সিলেটবাসী ঢাকা সহ সারা বিশ্বের সাথে ঐক্যবদ্ধ ভাবে ইতালীতেও জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি । পরিশেষে শিশু কিশোরদের পুরস্কার বিতরণের মাধ্যমে সভাপতি সরফ উদ্দিন সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।