ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

আল্লাহর রাসুল (সাঃ) কে ভালোবাসার মাধ্যমেই পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভবঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৯:১৩ পিএম

আল্লাহর রাসুল (সাঃ) কে ভালোবাসার মাধ্যমেই পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভবঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
'পরিপুর্ণ মু'মিন হতে হলে আল্লাহ ও আল্লাহর রাসুল (সাঃ) কে ভালো করে জানতে এবং বুঝতে হবে। আল্লাহর রাসূল সাঃ এর আদর্শকে আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহন করতে হবে এবং মেনে চলতে হবে। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য কতই না ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। আমাদের জীবনকে সুন্দর করতে হলে আমাদের ও এরকম ত্যাগ স্বীকার করতে হবে। শান্ত মনে দৈনিক পাচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সকল অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকতে হবে।' গত ১৮ নভেম্বর সোমবার, ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা রসই রেষ্টুরেন্ট কনফারেন্স হলে বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ ইতালী কর্তৃক আয়োজিত মিলাদুন্নাবী (সাঃ) শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী উপরোক্ত কথা বলেন। হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী আরো বলেন, রাসুল (সাঃ) আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, আমাদের সবার মাঝে রাসুলের মহব্বত থাকতে হবে। নতুন নতুন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন বিতর্ক থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং আল্লাহ্ ও রাসুল (সাঃ) এর সঠিক পথে চলতে হবে । বিশিষ্ট ব্যবসায়ী বৃহত্তর সিলেটের মুরুব্বি ফজলুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ মোঃ মিছবাহ উদ্দিন ও জায়েদুল হক মুকুল এর পরিচালনায় পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইতালির সভাপতি পিয়ার আলী, সহ সভাপতি ও বেরগামো জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, পালমা জামে মসজিদ নাপলি'র খতিব হাফিজ মাওঃজাহেদুর রহমান খান, মসজিদ ই কুবা তরপিনাত্তারামা খতিব মওলানা মিকাঈল হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালি'র সভাপতি অলিউদ্দিন শামীম, হাফিজ মাওলানা রাকিব হাসান ও হাফিজ মাওলানা দোলায়েত হোসেন । আরো উপস্তিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউ কে এর উপদেষ্টা, জনাব ইসমাইল মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ ইতালির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজিব, সদস্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুছ ছামাদ, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাধারণ সম্পাদক শাব্বির আহমদ সহ প্রমুখ। মাহফিলে জালালাবাদ এসোসিয়েশন ইতালী ও বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ এর পক্ষ থেকে প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী কে সম্মাননা সরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। পরিশেষে দোয়া ও নৈশভোজের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।