ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

রোমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:০৫ পিএম

রোমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোম মহানগর বি এন পি, সেন্তসেল্লে শাখা একটি আলোচনা সভার আয়োজন করে। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের চিকেন হাট এন্ড স্বদেশ বাংলা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি বি এন পির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। রোম মহানগর বি এন পি, সেন্তসেল্লে শাখা আয়োজিত এই আলোচনা সভাটির সভাপতিত্ব করেন সভাপতি মজিবর রহমান সিকদার। পরিচালনা করেন যৌথভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামিম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি হাজী নুরে আলম, মায়নুল আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, আল আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সদস্য মিজান মল্লিক, রোম মহানগর বি এন পির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সহ অনেকে। প্রধান অতিথি ইতালি বি এন পির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বলেন 'বি এন পি অত্যন্ত জনপ্রিয় একটি দল। আর তাই এই সরকার বি এন পির জনপ্রিয়তায় ভীত। সে কারণেই মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাবন্দী। তিনি বলেন প্রতিটি নেতা ও কর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। সেই সঙ্গে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রামে অংশ গ্রহণ করতে হবে। ১৭ কোটি জনগণকে মুক্ত করতে হবে। তাদের দিতে হবে ভোটের অধিকার।' প্রধান বক্তা ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন 'সিপাহী ও জনতার স্বতঃস্ফূর্ত ভাবে বিপ্লবের মধ্যে বি এন পির প্রতিষ্ঠাতা ও বীর উত্তম মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেনট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই গণতন্ত্র কে হত্যা করা হয়েছে। দেশে চলছে গুম, খুন ও হত্যার খেলা, বিরোধী দলকে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।' দলের এই ক্রান্তিকালে পদ পদবী কে ভুলে শুধুমাত্র একজন জিয়ার সৈনিক হিসাবে বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে কারামুক্ত করার লক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান।