ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

মিলানে দূতাবাসের উদ্যোগে বাউল সংগীতের অনুষ্ঠান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০৮:২৬ এএম

মিলানে দূতাবাসের উদ্যোগে বাউল সংগীতের অনুষ্ঠান
নবপ্রজন্মের প্রবাসী শিশু-কিশোরদের বাংলা সংস্কৃতি বিশেষ করে বাংলা লোক সংগীতের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান কর্তৃক কনস্যুলেট হল রুমে এক বাউল সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের শতস্ফুর্ত অংশগ্রহণ ও বাঙলা সংস্কৃতি সংঘের সহযোগিতায় গত ৬ অক্টোবর রবিবার আয়োজিত এ সংগীতানুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পী ও প্রবাসী বাংলাদেশী শিল্পীগণ সংগীত পরিবেশন করেন। মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলা লোক সংগীতের সমৃদ্ধ ধারায় বাউল সংগীতের অবদান সবচেয়ে বেশী। লোক সংগীতের এ ধারায় মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে কেবল মনুষ্যত্বের জয়গানের মাধ্যমে সত্য ‍ও সুন্দরের পথে চলার আহবান জানানো হয়। এ সংগীতানুষ্ঠানে মিলান এর পার্শ্ববর্তী শহরে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ, শিশু-কিশোর, স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বেশ ক’জন ইতালিয়ান নাগরিক ও কনস্যুলেট পরিবারের সদস্যগণ সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সহযোগীরা অংশগ্রহণকারী সকলকে বাংলাদেশের ঐতিহ্যবাসী গুড়-চিড়া-মুড়ি, নানা রকম ভর্তা-ভাজিসহ ডাল-ভাত পরিবেশন করে আপ্যায়ন করেন।