ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য

টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার

কানাডার টরন্টোতে বসবাসরত প্রবীণদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে এবং অনলাইনে নিরাপদ থাকার উপায় জানাতে আয়োজিত হলো ‘ডিজিটাল স্কিলস অ্যান্ড অনলাইন সেফটি’ শীর্ষক এক বিশেষ সেমিনার। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো, কানাডার উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) স্কারবোরোর স্পাইসি গ্রিল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি এবাদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ এবং যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম মো. ইমরান সুমনের পরিচালনায় সেমিনারে বিষয়ভিত্তিক দিকনির্দেশনামূলক আলোচনা করেন সেনেকা কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আতাউর রহমান, স্কোশিয়া ব্যাংকের এইচআর ম্যানেজার তানভীর চৌধুরী তারেক এবং আইটি ইঞ্জিনিয়ার ইলিয়াছ খান।
কর্মশালায় প্রাত্যহিক জীবনে কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের মৌলিক বিষয়, সাইবার সুরক্ষা এবং ঘরে বসে সহজে ও নিরাপদ উপায়ে অনলাইন ব্যাংকিং পরিচালনার নানাদিক বিশদভাবে তুলে ধরা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাদ চৌধুরী, মিজান চৌধুরী; কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, মঈন চৌধুরী, মিসবাহুল কাদির ফাহিম, গিয়াস উদ্দিন, এমাদ হোসেন, জালাল চৌধুরী, শরফুল আহমেদ, জুবায়ের আহমেদ সিপিএ, লায়েক চৌধুরী, বেলায়েত হোসেন রিপন, সাকলাইন জায়গিরদার, লাইকুল হক চৌধুরী, মিলাদ আহমেদ, মিজানুর রহমান জিতু ,সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল।
সংগঠনের নির্বাহী কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেহেদী শরীফ মারুফ, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, কোষাধ্যক্ষ হাসান তারেক ইমাম, প্রচার সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক নাহিদ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক লুৎফুর রহমান, মহিলা সম্পাদিকা সৈয়দা বেগম রিণু, নির্বাহী সম্পাদক মকবুল হোসেন মঞ্জু, নির্বাহী সদস্য রেজোয়ান চৌধুরী এবং ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব।

অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সদস্যরা সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ ডিজিটাল দুনিয়ায় তাদের আত্মবিশ্বাসের সাথে পথ চলতে এবং অনলাইন জালিয়াতি থেকে সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

সেমিনার শেষে সভাপতি এবাদ চৌধুরী উপস্থিত সকল অতিথি, সুধীজন, সংগঠক ও প্রবীণ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবীণ সদস্যরা যেন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে না পড়েন এবং নিরাপদে অনলাইনে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন। সুন্দর ও সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে সেমিনারটিকে সফল ও সার্থক করে তোলার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের কমিউনিটি কল্যাণমুখী উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।