ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩৯ এএম

মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

টানা তিন মাসের বেশি সময় ধরে মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের একটি প্লাইউড প্রস্তুতকারক কোম্পানিতে কর্মরত প্রায় ২৫০ জন অভিবাসী শ্রমিক বেতন পাচ্ছেন না। তাদের মধ্যে ১২৬ জন বাংলাদেশি শ্রমিক। এ ছাড়া ভুক্তভোগীদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের নাগরিকরাও রয়েছেন।

তারা সবাই মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন. বিএইচডি. কারখানায় কর্মরত। দীর্ঘদিন বেতন না পাওয়ায় প্রবাসী শ্রমিকেরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অন্যদিকে দেশে থাকা তাদের পরিবারগুলো ব্যাংক ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে চরম দিশেহারা হয়ে পড়েছে।

বুধবার (১২ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১২ ঘণ্টা কাজ, বেতন মাত্র ৬৫ রিঙ্গিত

প্রতিবেদন অনুসারে, ওই কারখানায় উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও উপসাগরীয় দেশগুলোতে রপ্তানি করা হলেও শ্রমিকদের সঙ্গে চরম অন্যায় আচরণ করা হচ্ছে। চুক্তিতে দৈনিক ৮ ঘণ্টা শিফটের কথা উল্লেখ থাকলেও মাত্র ৬৫ রিঙ্গিত মজুরির বিনিময়ে তাদের দিয়ে প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে। এমনকি নিয়মিত সাপ্তাহিক ছুটি থেকেও তাদের বঞ্চিত রাখা হচ্ছে।

ওই কোম্পানির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, বার্ষিক ছুটিতে বাড়ি যাওয়ার সময় প্রত্যেক শ্রমিককে ২৫০০ রিঙ্গিত জামানত হিসেবে দিতে বলা হচ্ছে। শ্রমিকদের ভাষ্যমতে, মালয়েশিয়ায় তাদের ফিরে আসা নিশ্চিত করার জন্যই এই অর্থ নেওয়া হচ্ছে। তারা বিষয়টি কুয়ালামাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়া শ্রম বিভাগকে জানিয়েছেন।

তবে তাদের অভিযোগ তদন্ত করতে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি বলে দাবি করেছেন শ্রমিকরা। ফলে কোনো সুরাহা না পেয়ে তারা হতাশ হয়ে পড়ছেন।

ঋণ করে মালয়েশিয়ায় এসে বিপাকে শ্রমিকরা

বাংলাদেশি শ্রমিকদের এক মুখপাত্র বলেন, মালয়েশিয়ায় কাজ করতে আসার জন্য প্রত্যেক শ্রমিকের প্রায় ১৬ থেকে ১৮ হাজার রিঙ্গিত খরচ হয়েছে। এই অর্থের বড় অংশ ব্যাংক ঋণ, জমি বন্ধক বা আত্মীয়দের কাছ থেকে ধার করা টাকার মাধ্যমে পরিশোধ করা হয়েছে। আমাদের আত্মীয়রাও পাঠানো টাকার ওপর নির্ভরশীল।

তিনি বলেন, আমরা এখানে যেমন সংকটে আছি, আমাদের পরিবারের সদস্যরাও দুশ্চিন্তা ও আর্থিক সমস্যায় রয়েছেন। আমরা আশা করি, মালয়েশীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কোম্পানি শ্রমিকদের পাসপোর্ট আটকে রেখেছে। এটা স্পষ্টতই চাকরির চুক্তির শর্তাবলীর লঙ্ঘন।

এদিকে কোম্পানির এক মুখপাত্র বেতন পরিশোধে বিলম্বের বিষয়টি স্বীকার করে বলেন, কিছু সমস্যার কারণে কর্মীদের বেতন দিতে দেরি হয়েছে। ইতোমধ্যে শ্রমিকদের বকেয়া বেতনের একটি অংশ পরিশোধ করা হয়েছে। তবে কত টাকা পরিশোধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

মুখপাত্র বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ না করার কোনো সিদ্ধান্ত কোম্পানির নেই। যত দ্রুত সম্ভব বকেয়া পরিশোধের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

তবে কোম্পানির দেওয়া পরিশোধ পরিকল্পনা মেনে নিতে রাজি নন শ্রমিকেরা। ফলে তাদের সঙ্গে আলোচনা করাও কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন মুখপাত্র। তার মতে, শ্রমিকেরা ‘আক্রমণাত্মক’ আচরণ করছেন।

কোম্পানির আরও দাবি, শ্রমিকদের আর্থিক দাবির পরিমাণ দিনদিন বাড়ছে, ফলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। কোম্পানির ওপর চাপ সৃষ্টি করতেই শ্রমিকেরা তাদের অন্যান্য অভিযোগগুলোও অতিরঞ্জিত করছেন বলে দাবি করেন মুখপাত্র।