ঢাকা ১ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৬ আগস্ট ২০২৬
ঢাকা ১ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ১ রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের শঙ্কা, বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত? মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক যুক্তরাজ্যে তীব্র খরা, পানি সাশ্রয়ে বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার বাবার মৃত্যুর পর ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছেলে গ্রেপ্তার

সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩০ এএম

সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে
আব্দুস সাত্তার, স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা এবং হত্যাকারী

সিলেট নগরের রায়নগরে প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনাকে হত্যার ঘটনায় আলোচনায় উঠে এসেছে সিরাজুল ইসলাম নামে এক আইনজীবীর নাম।

বিশেষত নিহত আব্দুস সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা গত শুক্রবার রাতে কোতোয়ালি থানায় জমা দেওয়া এজাহারে এই হত্যাকাণ্ডের সঙ্গে অ্যাডভোকেট সিরাজের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

সিরাজের সঙ্গে আব্দুস সাত্তারের জমিসংক্রান্ত বিরোধ ছিল। আব্দুস সাত্তার খুন হওয়ার পর থেকেই বিরোধের বিষয়টি আলোচিত হচ্ছে। তখন থেকেই আব্দুস সাত্তারের স্বজনসহ স্থানীয় অনেকে ট্রিপল মার্ডারের সঙ্গে এই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে আসছেন।

এদিকে, জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আগেও একাধিকবার জেল খেটেছেন। নগরের রিকাবিবাজারের পুলিশ লাইন্স লুসাই গির্জা সমিতির জায়গা ও তাদের কবরস্থানের ভূমি জালিয়াতি করে নামজারির অভিযোগ ও চেক ডিজ-অনার মামলায় ২০২১ ও ২০২২ সালে একাধিকবার জেল খাটেন তিনি। এই জায়গা নিয়েই আব্দুস সাত্তারের সঙ্গে দ্বন্দ্ব ছিল সিরাজের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আপনারা সবাই জানেন, তিন দিন ধরে সিলেটে আলোচনা হচ্ছে। তদন্ত হোক। এ বিষয়ে পরে কথা বলব।

রায়নগরে বাসা থেকে তিনজনের গলাকাটা লাশ উদ্ধার

গত বুধবার সকালে রায়নগর এলাকায় মিতালী ১১১ নম্বর বাসার মালিক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাদের কাজের মেয়ে তাহমিনার (১৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

সিরাজের বিরুদ্ধে বাদীর যে অভিযোগ

আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম হত্যার ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন আব্দুস সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা। এজাহারে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরেই তারা বাবা-মা ও গৃহকর্মীকে ভাড়াটিয়া লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

১৯৯৭ সালে জমি লিজ নিয়ে বাড়ি নির্মাণ : এজাহারে সেলিনা সুলতানা উল্লেখ করেন, ১৯৯৭ সালে তিনি ও তার বাবা পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি সিলেটের কাছ থেকে রিকাবিবাজারের সরষপুর এলাকায় আনুমানিক ১২ শতক জমি লিজ নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।

২০০৬ সালে জমির মালিকানা দাবি সিরাজের : ২০০৬ সালে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের লিজ নেওয়া জমিসহ সমিতির ৮০ শতক জমি ইম্পালস বিল্ডার্সের নামে ১৮৫২২/০৬ নম্বর সাফকবলা দলিল করেন এবং নামজারি করে মালিকানা দাবি করেন। এ নিয়ে ২০১৬ সালে সিরাজুল ইসলামের বিরুদ্ধে স্বত্ব মামলা করেন তার বাবা। পরে মামলাটি স্বত্ব-২১১/২০২৩ নম্বরে রূপান্তরিত হয়ে যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতে বিচারাধীন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সেলিনার দাবি, মামলা প্রত্যাহারের জন্য তাকে ও তার বাবাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে।

২০২৩ সালে লিজ গ্রহীতাদের বিরুদ্ধেও মামলা : অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালে সিরাজুল ইসলাম সেলিনার বাবা এম এ সাত্তার, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির বর্তমান চেয়ারম্যান জমিংথাংগা লুসাইসহ কয়েকজন লিজ গ্রহীতার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মামলাটি অতিরিক্ত জেলা জজ পঞ্চম আদালতে বিচারাধীন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ : এজাহারে সেলিনা অভিযোগ করেন, ২০২৫ সালের ২৯ জানুয়ারি সিরাজুল ইসলাম আমিন হোসেনসহ কয়েকজনকে নিয়ে তার বাবার বাসায় গিয়ে স্বত্ব মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আদালতের সামনে মারধরের অভিযোগ

পরবর্তীতে ২০২৫ সালের ১৮ মে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সামনে মামলাসংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল ইসলাম মুহাম্মদ তৌহিদুল ইসলামকে মারধর করে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় তৌহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন। পরে প্রতিকার না পেয়ে ৬ আগস্ট ২০২৫ আদালতে কোতোয়ালি সিআর ১০৫৭/২০২৫ নম্বর মামলা করেন। মামলাটি ডিবি সিলেট তদন্ত করছে বলে অভিযোগে বলা হয়েছে।

জুলাইয়ে আইনজীবী ও আব্দুস সাত্তারকে হুমকির অভিযোগ : সেলিনার অভিযোগ, সর্বশেষ গত ২৮ জুলাই মুখ্য জেলা জজ দ্বিতীয় আদালতে পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূমিসংক্রান্ত স্বত্ব ৭৩/২৩ মামলার শুনানির সময় তার বাবার নিয়োজিত আইনজীবীকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। ৩০ জুলাই তার বাবা আদালতে গেলে তাকেও মামলা প্রত্যাহারের জন্য আবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

এজাহারে সেলিনা উল্লেখ করেন, স্বত্ব মামলা থেকে ১৮৫২২/০৬ নম্বর সাফকবলা দলিলটি রক্ষা করার জন্য পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাড়াটে খুনিদের দিয়ে গত ১২ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় তার বাবা আব্দুস সাত্তার, মা সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যা করা হয়েছে।

একই সঙ্গে বাসা থেকে কাগজপত্র, জিডির কপি ও দলিলাদি নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

‘এর পেছনে বড় কোনো হাত আছে’ : থানায় অভিযোগ দেওয়ার পর সেলিনা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি না তিনজনকে একা একটা ছেলে হত্যা করেছে। এর পেছনে বড় কোনো হাত আছে। আমাদের মা-বাবা যেভাবে খুন হয়েছেন, পরবর্তীতে যেন আর কোনো মা-বাবার এ রকম না হয়। ছেলের কাঁধে যেন আর কোনো মা-বাবার লাশ না ওঠে।’

একাধিকবার জেল খাটেন সিরাজ

২০২২ সালের আগস্টে আইনজীবী ও জামায়াত নেতা সিরাজুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানো হয়। এর আগে চেক ডিজঅনার ও প্রতারণা মামলায় দুবার জেল খাটেন এই জামায়াত নেতা।

নগরীর রিকাবীবাজারের পুলিশ লাইন্স লুসাই গির্জা সমিতির জায়গা ও তাদের কবরস্থানের ভূমি জালিয়াতি করে সাফকবলা দলিল সৃষ্টি, জমির শ্রেণি পরিবর্তন ও নামজারি করার অভিযোগে ২০২১ সালের ২৯ জুন মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

মামলায় জেলা বারের সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলাম ছাড়াও সদর উপজেলা সাবরেজিস্ট্রার, ভূমি অফিসের কানুনগো ও তহশিলদারকে আসামি করা হয়। সাব-রেজিস্ট্রার সিলেট থেকে বদলি হওয়ার পর পলাতক থাকলেও মামলায় জামিনে ছিলেন সিরাজসহ অপর দুজন।

এরপর পুলিশ লাইন্স গির্জা সমিতির চেয়ারম্যান জমিংথাংগা লুসাই হুমকির অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় জিডি করেন। পাশাপাশি আদালতে জামিন বাতিলেরও আবেদন করেন।

২০২২ সালে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় : ২০২২ সালের আগস্টে জামিন আবেদন শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

অভিযোগ সূত্রে জানা যায়, রিকাবীবাজারের সিলেটে জেলা স্টেডিয়ামের সামনে গির্জার জায়গাও কবরস্থান দখল করে ইম্পালস টাওয়ার গড়ে তোলেন আইনজীবী সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম সাক্ষী সেজে ছাফিয়া আহমদ নামের এক নারীর নামে ৯৭ সালের ২৩ জানুয়ারি গির্জার ১৫ শতক জায়গা ইজারার জন্য একটি বায়নাপত্র সম্পাদন করেন। ওই বায়নাপত্র রেজিস্ট্রি না করে সিরাজুল ইসলাম ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ইজারা বলবৎ থাকাবস্থায় গির্জা সমিতির অবশিষ্ট ৮০ শতক জায়গা একটি সাফকবলা দলিল (নং ১৮৫২২/০৬) নিজে সম্পাদন করেন।

এতে সংক্ষুব্ধ হন ইজারাদার ও গির্জা সমিতির লোকজন। এ নিয়ে মামলা হলে ২০১৪ সালের ২৮ অক্টোবর আদালত ওই দলিল বাতিল করেন।

পরবর্তীতে টাওয়ারে বিনিয়োগকারীসহ গির্জা সমিতির সঙ্গে সিরাজুল ইসলামের একাধিক মামলা হয়। পাশাপাশি গির্জা সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক সিরাজুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই আলোচনায় জমি নিয়ে বিরোধ

আব্দুস সাত্তার হত্যাকাণ্ডের পর থেকেই সিলেট স্টেডিয়ামের পাশে পুলিশ লাইন্স লুসাই গির্জা সমিতির লিজ নেওয়া জায়গা নিয়ে বিরোধের বিষয়টি আলোচিত হচ্ছে।

নিহতের আইনজীবী আজিজুর রহমান মানিক জানান, মামলার কাজে আব্দুস সাত্তার নিয়মিত আদালতে আসতেন। মাত্র দুই সপ্তাহ আগেও আদালত এলাকায় তাকে প্রতিপক্ষ হেনস্তা করেছিল।

মামলাসংশ্লিষ্ট তৌহিদুল ইসলাম জানান, কয়েক মাস আগে বাসায় গিয়েও সাত্তারকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আপস করেননি।

সম্পত্তির বিরোধের কথাও বলেছিলেন স্থানীয় বিএনপি নেতা: রায়নগরের পার্শ্ববর্তী শিবগঞ্জ এলাকার বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বুধবার হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, সম্পত্তির কারণে বিষয়টি হয়ে থাকতে পারে। আমি যেটুকু তাদের পরিবারের কাছ থেকে শুনতে ও জানতে পেরেছি, মদনমোহন কলেজের সামনে এই পরিবারের একটি সম্পত্তি আছে। ওই সম্পত্তি নিয়ে কিছুটা বিরোধ আছে।’