ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪১ এএম

ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ

ইতালির বোলোনিয়া শহরে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে এক কিশোরীর স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে পরে সেখানে সংঘর্ষের ঘটনাও ঘটে।

ইল রেস্তো দেল কার্লিনো পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে শহরের পিয়াজ্জা লুসিও দাল্লা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, হামলাকারীরা প্রথমে পেপার স্প্রে ব্যবহার করে তাকে অসহায় করে ফেলে। এরপর তার কানের সোনার দুল ও গলার চেইন ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশকে দেওয়া জবানবন্দিতে কিশোরী জানায়, হামলায় এক পুরুষ ও দুই নারী জড়িত ছিলেন। তারা তার পূর্বপরিচিত এবং একই কমিউনিটির সদস্য। ঘটনার পরপরই অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ছিনতাইয়ের পর সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছিনতাইয়ের পর কিশোরীর পরিবারের সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ ও ইতালির বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী Carabinieri

আহত কিশোরী, তদন্তে পুলিশ

আহত কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ইল রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, তার আঘাত গুরুতর নয় এবং তিনি এখন আশঙ্কামুক্ত।

বোলোনিয়া পুলিশ ইতোমধ্যে পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করতে অনুষ্ঠানে উপস্থিতদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

কমিউনিটিতে আলোচনা, নীরবতা

ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আলোচনা তৈরি হলেও তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাননি।