ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে?
যুদ্ধবিরতির খবরে লেবাননের মানুষের উল্লাস

ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থানীয় সময় মধ্যরাত থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ প্রাথমিকভাবে ১০ দিন নির্ধারণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজন হলে এর সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে লেবাননের সঙ্গে একটি ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ করার সম্ভাবনা তৈরি হয়েছে।

BBC জানিয়েছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে। তবে তারা শর্ত দিয়েছে, ‘লেবাননের পুরো ভূখণ্ডে হামলা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে’ এবং ‘ইসরায়েলি বাহিনীকে অবাধ চলাচলের সুযোগ দেওয়া যাবে না’।

নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তাদের কথিত ‘নিরাপত্তা জোনে’ অবস্থান করবে। তবে এটি হিজবুল্লাহর দাবি—ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার—এর বিপরীত অবস্থান।

Reuters জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পেরিয়ে মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লেবাননের রাজধানী বৈরুত-এর বিভিন্ন এলাকায় উদযাপন শুরু হয়। এ সময় গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় আধ ঘণ্টা পর উদযাপনের অংশ হিসেবে রকেটও ছোড়া হয়।

তবে যুদ্ধবিরতির মাধ্যমে সহিংসতা থামলেও পরিস্থিতি এখনও বেশ নাজুক অবস্থায় রয়েছে।

শুক্রবার ভোরে লেবাননের সেনাবাহিনী অভিযোগ করে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল তা লঙ্ঘন করেছে এবং বিরতি দিয়ে দিয়ে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ চালিয়েছে।

এই অভিযোগের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে তারা জানিয়েছিল, যুদ্ধবিরতি চলাকালীন সময়েও তাদের বাহিনী দক্ষিণ লেবাননে মোতায়েন থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসরায়েলি বাহিনীর আরবিভাষী মুখপাত্র আভিচাই আদরাই দাবি করেন, ওই অঞ্চলে হিজবুল্লাহর ‘জঙ্গি তৎপরতা’ অব্যাহত থাকায় প্রতিক্রিয়াস্বরূপ সেখানে তাদের বাহিনী রাখা হয়েছে।

রয়টার্স আরও জানিয়েছে, হিজবুল্লাহ এক দীর্ঘ বিবৃতিতে বৃহস্পতিবার সারাদিনের সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরেছে। এতে দেখা যায়, তারা স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ইসরায়েলের বিরুদ্ধে শেষ হামলা চালায়—যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র ১০ মিনিট আগে।

পরে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হিজবুল্লাহকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

তিনি বলেন, “আমার আশা, এই গুরুত্বপূর্ণ সময়ে হিজবুল্লাহ ভালো আচরণ করবে। যদি তারা তা করে, তবে সেটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। আর কোনো হত্যা নয়—অবশেষে শান্তি চাই!”

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা থেকে বিরত রাখতে লেবানন সরকারকে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে হবে। পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় প্রতিরক্ষার পূর্ণ দায়িত্ব দেশটির নিরাপত্তা বাহিনীর হাতেই থাকতে হবে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, আগের ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৩৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল রকেট লঞ্চার, সদর দপ্তর এবং হিজবুল্লাহর সদস্যরা।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি ইসরায়েল ও লেবাননের নেতাদের হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন।