ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩০ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের নির্ধারিত বৈঠকের আগেই মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর মোতায়েন করেছে পাকিস্তান।

পাকিস্তান বিমানবাহিনীর জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি সামরিক পরিবহন বিমান সি-১৩০ হারকিউলিস, জ্বালানিবাহী আইএল-৭৮ ট্যাঙ্কার এবং ‘এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (অ্যাওয়াক্স) বিমানও সেখানে পাঠানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা এখনও তীব্র।

এই প্রেক্ষাপটে ইরানের আলোচক দলকে নিরাপদে ইসলামাবাদে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে পাকিস্তান।

এ দায়িত্ব পালনের অংশ হিসেবেই যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যাতে তেহরান থেকে ইসলামাবাদে যাত্রাপথে ইরানি প্রতিনিধিদল কোনো সম্ভাব্য হামলার ঝুঁকিতে না পড়ে।

একই সঙ্গে শান্তি আলোচনায় কোনো ধরনের নাশকতা ঠেকাতে কড়া সামরিক পাহারার—‘আয়রন এসকর্ট’—ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরায়েলের সম্ভাব্য হস্তক্ষেপ ঠেকাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বন্দর আব্বাস সংলগ্ন আকাশে পাকিস্তানের জেএফ-১৭ ও এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

শুক্রবার সকাল থেকেই এসব যুদ্ধবিমান পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত আকাশসীমায় নজরদারি চালাচ্ছে।

শুধু ইরানের আকাশসীমাই নয়, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের আকাশসীমার কাছাকাছিও এসব বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এর আগে, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান।

এই যুদ্ধবিরতির শর্ত ও মেয়াদ নির্ধারণে শনিবার ইসলামাবাদে মুখোমুখি বসবে দুই দেশ।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর এই প্রথমবারের মতো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। তার সঙ্গে থাকবেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

ইরানের পক্ষে প্রতিনিধিদলে থাকবেন পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকে কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

বৈঠকের প্রথম পর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অংশ নেবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই বৈঠকের ফলাফল কোন দিকে যায়, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে—আলোচনা সফল হবে, নাকি ভেস্তে যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।