ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গ্রীস আওয়ামী লীগের ভার্চুয়াল সভা

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৫:২৫ এএম

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গ্রীস আওয়ামী লীগের ভার্চুয়াল সভা
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার(৩১ মার্চ) স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ সামাদ মাতুব্বর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার এর পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপের অন্যান্য দেশের সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সকল স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি শাহজাহান খান তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে করােনা মােকাবিলা করছে। করােনাকালেও এশিয়ার সবগুলাে দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশে রয়েছে। স্বাধীনতাবিরোধী চক্র দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মুকুল বোস বলেন বাংলাদেশ সকল ধর্মের মানুষের, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের একযোগে কাজ করতে হবে। এম নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন একসময় বিদেশিদের কাছে বাংলাদেশের পরিচয় দিলে বাংলাদেশ রাষ্ট্র নামক দেশ কেউ চিনতনা, এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বনেতাদের বাণীতে তা সুপষ্ট হয়ে গেছে। মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করত না। বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতাবিরোধী চক্র নানান ইস্যুতে বাংলাদেশকে তলেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে বাংলার মাটিতে তাদের স্থান হবে না।