ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

গ্রীসে দুইটি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীদের হাতে পৌঁছালো নতুন পাঠ্যপুস্তক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১০:১১ পিএম

গ্রীসে দুইটি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীদের হাতে পৌঁছালো নতুন পাঠ্যপুস্তক
করোনাকালীন লকডাউন-এর মধ্যেও এথেন্সে দুইটি বাংলাদেশি স্কুল, বাংলাদেশ দোয়েল একাডেমি এবং বাংলা-গ্রিক এডুকেশন সেন্টার-এর শিক্ষার্থীদের হাতে পৌঁছলো নতুন পাঠ্যপুস্তক। বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এথেন্সের দুটি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের বাংলা পাঠ্য পুস্তক তুলে দেন । পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিশুরা তাদের আনন্দ প্রকাশ করে । এছাড়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে । পাঠ্যপুস্তক হস্তান্তরকালে রাষ্ট্রদূত এই করোনাকালীন সময়ে ঘরে বসেই শিক্ষার্থীদের নিজ নিজ পাঠে মনোনিবেশ করতে উৎসাহ দেন এবং দ্রুত করোনা মহামারী থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন । এসময় দুটি স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ করোনা মহামারীর মধ্যেও দূতাবাস এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে পাঠ্যপুস্তক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও তাদের সন্তুষ্টি জ্ঞাপন করেন । এখানে উল্লেখ্য যে, করোনা মহামারীর কারণে ইউরোপের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতিবারের মতো এবারও জানুয়ারি মাসে যথাযথ কর্তৃপক্ষ এথেন্সে পাঠ্যপুস্তক প্রেরণ করতে পারেনি । বিকল্প ব্যবস্থায় শেষপর্যন্ত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্বস্তি প্রকাশ করেন ।