ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

গ্রীসে পৌঁছেছেন নতুন রাষ্ট্রদূত আসুদ আহমেদ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪১ পিএম

গ্রীসে পৌঁছেছেন নতুন রাষ্ট্রদূত আসুদ আহমেদ
গ্রীসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে এথেন্স বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন গ্রীক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি “আন্দ্রিয়াস গোরাস” ও গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা ও দূতাবাস পরিবার। নতুন রাষ্ট্রদূত আসুদ আহমেদ ২৭ আগস্ট দুপুরে কাতার এয়ারলাইন্স যোগে এথেন্স এসে পৌঁছেছেন। গ্রীসে আসার পূর্বে কাতারে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।আসুদ আহমেদ পররাষ্ট্র ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। আসুদ আহমেদ ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যোগদান করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন রাজনৈতিক ডেস্কে দায়িত্ব পালন করেছিলেন। বিদেশের বাংলাদেশ মিশনে তিনি হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল, ব্রাসেলসে ডেপুটি চিফ অফ মিশন, কলম্বোর কাউন্সেলর এবং নিউইয়র্কের ফার্স্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রটোকল এবং ইউরোপ উইংয়ের পরিচালক হিসাবে প্রধান এবং প্রোটোকল এবং আন্তর্জাতিক সংস্থা উইংয়ের সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। জনাব আসুদ আহমেদ রেবেকা সুলতানার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমান উনি দুই পুত্র সন্তানের জনক। কেরিয়ারের কূটনীতিক, রাষ্ট্রদূত-মনোনীত জনাব আসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ (এপিসিএসএস), ট্রান্সন্যাশনাল সিকিউরিটি কোঅপারেশন কর্মশালায় অংশ গ্রহণ সহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং সেমিনারে অংশ নিয়েছিলেন। রাষ্ট্রদূত হিসাবে তিনি হেলেনিক প্রজাতন্ত্রের বাংলাদেশ দূতাবাসের আবাসিক এবং আলবেনিয়া ও মাল্টায় অনাবাসিক রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। ইতিপূর্বে তিনি কাতারের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক মহাপরিচালক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া শাখাও কাজ করেছিলেন।বাংলা, ইংরেজি ছাড়া ও ফরাসি ভাষার উপর তাঁর দক্ষতা রয়েছে। গত ২৫ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপ্তি মতে আসুদ আহমেদ কে গ্রীসে নিযুক্ত করা হয়েছিল।গ্রীসে নিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিন কে ঐ একই আদেশে কাতারে নিযুক্ত করা হয়েছিল।বর্তমানে রাষ্ট্রদূত জসিম উদ্দিন এনডিসি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।