ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

কক্সবাজারে ঘুরতে যাওয়াদের টার্গেট, অপহরণকারী চক্র সক্রিয়

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম

কক্সবাজারে ঘুরতে যাওয়াদের টার্গেট, অপহরণকারী চক্র সক্রিয়

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি গ্রামের রেজাউল করিম ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারের টেকনাফে। তিনি উঠেছিলেন স্থানীয় হোটেল আল করমে। সেখান থেকে ৭ সেপ্টেম্বর তাকে অপহরণ করে মো. আমিন নামের এক ব্যক্তি, যিনি হোটেলটির সাবেক ম্যানেজার। পরে আমিন তাকে ৫০ হাজার টাকায় মানব পাচারকারীদের হাতে তুলে দেয়। তারা আবার আরেক দলে বিক্রি করে। শেষ পর্যন্ত টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ার গভীর পাহাড়ে একটি আস্তানায় আটকে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হয়।

রেজাউল জানান, টেকনাফ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ঝরনা চত্বর থেকে কয়েকজন লোক হঠাৎ করে তাকে অপহরণ করে। পরে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তিনি বুঝতে পারেন, অপহরণের শিকার হয়েছেন। পাহাড়ি আস্তানায় নিয়ে যাওয়া হলে ৫০ হাজার টাকায় মানব পাচারকারীদের কাছে তাকে তুলে দেওয়া হয়। সেখানে ১৩ দিন ধরে চলতে থাকে অমানবিক নির্যাতন। গত শনিবার তাকে আবার ৬০ হাজার টাকায় আরেক দলে বিক্রি করা হয়। নতুন দলটি তাকে আরেক পাহাড়ে নিয়ে যাচ্ছিল। জীবনের ঝুঁকি নিয়ে তিনি দৌড়ে পালিয়ে পাহাড় বেয়ে নেমে আসেন এবং শেষ পর্যন্ত বিজিবির কাছে আশ্রয় নিয়ে নিরাপদে ফেরেন।

রেজাউলের তথ্যেই ৮৩ জন উদ্ধার
রেজাউলের দেওয়া তথ্যে যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-বিজিবি কচ্ছপিয়ার পাহাড় থেকে নারী-শিশুসহ আরও ৮৩ জনকে উদ্ধার করে। তাদের সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের পরিকল্পনা ছিল। এ সময় অস্ত্র ও গুলিসহ তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে সোমবার টেকনাফ-২ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

পাহাড়ের আস্তানা বর্ণনা করতে গিয়ে রেজাউল করিম বলেন, “চোখ খুলতেই দেখি চারপাশে শত শত মানুষ বন্দি। পাহাড়ের ভেতরে গড়ে উঠেছে এক অন্ধকার রাজ্য, যেখানে টাকার মূল্য আছে, কিন্তু মানুষের জীবনের নয়। সন্ধ্যা নামলেই শুরু হয় নির্যাতন। পাচারকারীরা আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইভাবে অন্যদেরও নির্যাতন করে। পরিবারের কাছে ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া হতো। না দিলে অন্য পাচারকারীর কাছে বিক্রি করা হতো। আমি পালানোর দিনও আস্তানায় ২৫০ জনের মতো বন্দি ছিল।”

তিনি আরও জানান, “হোটেল আল করমের ম্যানেজার আমিনই আমাকে ৫০ হাজার টাকায় বিক্রি করে। পর্যটকরা নিয়মিত অপহরণের শিকার হচ্ছে। এখনও শতাধিক মানুষ ওই আস্তানায় বন্দি আছে। তাদেরও উদ্ধার করা প্রয়োজন।”

হোটেল মালিকের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে হোটেল আল করমের মালিক মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, “এটি আমাদের পারিবারিক হোটেল। ১০ বছরের জন্য অন্যদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। আমিনকে দুই বছর আগে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে সে আমাদের হোটেলের কেউ নয়।”

অন্য ভুক্তভোগীদের অভিজ্ঞতা
একই আস্তানা থেকে উদ্ধার হওয়া টেকনাফের নয়াপাড়ার আয়েশা খাতুন বলেন, “পরিচিত এক নারীর সঙ্গে বেড়াতে এসে অপহরণের শিকার হই। আমাকে পাচারকারীদের কাছে বিক্রি করে পাহাড়ে আটকে রাখা হয়। গাদাগাদি করে একটি ঝুপড়িতে রাখা হয়েছিল। ছয় দিন অমানবিক কষ্ট সহ্য করেছি। বিজিবি না এলে হয়তো আমরা মারা যেতাম।”

মুন্সীগঞ্জের অমিত হাসান ও মানিক মিয়াও অপহরণের শিকার হন। কক্সবাজারের এক বাসিন্দার আমন্ত্রণে ঘুরতে গিয়ে পাচারকারীদের হাতে তুলে দেওয়া হয় তাদের। থাইল্যান্ডে পাচারের জন্য পাহাড়ি আস্তানায় বন্দি রাখা হয়। ২০ দিন পর বিজিবি-র‍্যাব অভিযানে তারা উদ্ধার হন।

বিজিবি-র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ৮৪ জনের মধ্যে চারজনকে জোরপূর্বক অপহরণ করা হয়েছিল, বাকিদের বিভিন্ন প্রলোভনে সেখানে আনা হয়। অনেকে মালয়েশিয়া-থাইল্যান্ডে চাকরির লোভে, কেউ কেউ বিয়ের প্রতিশ্রুতিতে সেখানে যান। উদ্ধার হওয়া ৮৪ জনের মধ্যে ৬৬ জনই রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

রোহিঙ্গা যুবকদের অভিজ্ঞতা
উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ এনাম (২২) ও আমিন বাহার (২৪) জানান, ক্যাম্পের খারাপ পরিস্থিতির কারণে মালয়েশিয়া যাওয়ার ইচ্ছে ছিল। দালালের মাধ্যমে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। তারা বলেন, “মালয়েশিয়ায় পৌঁছালে ছয় লাখ টাকা দিতে হবে—এমন শর্তে আমরা রাজি হয়েছিলাম। কিন্তু দালাল আমাদের পাহাড়ে আটকে মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় আমাদের ওপর নির্যাতন চালানো হয়। যারা টাকা দিয়েছিল তাদের আলাদা করে রাখা হতো।”