ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

আমি অন্তত চার থেকে পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য: ট্রাম্প

প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৮:১৫ পিএম

আমি অন্তত চার থেকে পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি অন্তত চার থেকে পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য । নোবেল না পাওয়ার কারণও একই সাথে তিনি জানিয়েছে- ‘কারণ তিনি লিবারেল নন’। রিপাবলিক ওয়ার্ল্ড  জানিয়েছে সম্প্রতি এক বক্তব্যে  ট্রাম্প বলেন, ‘আমার মতো লোকদের নোবেল দেওয়া হয় না। অথচ রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে আমার বড় ভূমিকা রয়েছে।’ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার কে পাবেন, তা নির্ধারণ করবে নোবেল কমিটি। বিশ্বের নানা দেশ থেকে আসা প্রার্থিতা যাচাই-বাছাই করে এই কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ আগেই পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার ঘোষণা দেয়। পাকিস্তান সরকার তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘ট্রাম্পের নেতৃত্ব ও কূটনৈতিক হস্তক্ষেপ না থাকলে ভারত-পাকিস্তান সংঘাত বড় যুদ্ধে গড়াতো।’ ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং নয়াদিল্লি আগেই জানিয়ে দিয়েছে, কাশ্মীর বা ভারত-পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না। ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, তিনি বিভিন্ন আন্তর্জাতিক শান্তি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু রাজনৈতিক কারণেই তার অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না।