ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ডেইটিং করতে বয়স কমানোর আইনী লড়াই

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ পিএম

ডেইটিং করতে বয়স কমানোর আইনী লড়াই
এমিল রেটেলব্যন্ড,জার্মাানীর নাগরিক। ৬৯ বছর বয়সী এই নাগরিক নিজেকে একজন তরুন হিসেবে মনে করেন। তিনি মনে করেন তাঁর বয়স এখনও অনেক কম। তিনি নিজেকে তার বয়সের চেয়ে ২০ বছরের কম অর্থাৎ ৪৯ বছর বয়সী হিসেবে মনে করেন। তাঁর সামর্থ, তার কর্মক্ষমতায় তিনি নিজেকে একজন তরুণ হিসেবেই ভাবেন। তাই তিনি তাঁর বয়স কমানোর আইনী লড়াইয়ে নেমেছিলেন। সেজন্যে গত মাসে তিনি জার্মানীর একটা কোর্টে তাঁর বয়স কমিয়ে দিতে আবেদন করেন। রেটেলব্যন্ড আদালতে দাবী করেন, তাঁর ডাক্তাররা তাঁকে বলেছেন,রেটেব্যান্ডকে তার বয়সের চেয়ে অনেক কম বয়সী বলেই মনে হয় এবং তাঁরা রেটলব্যন্ডকে কে ৪৫ বছর বয়সী মানুষের মতো কর্মক্ষম হিসেবে মতামত দিয়েছেন । ডাক্তারদের উপদেশ সাপেক্ষেই তিনি তাঁর বয়স ১১ মার্চ ১৯৪৯ সনের পরিবর্তে ১১ মার্চ ১৯৬৯ করতে চাচ্ছেন। তাই আইনগতভাবে এই বয়স কমিয়ে ৪৯ বছরে নামিয়ে দেবার জন্য আদালতে আবেদন করেন। রেটেলব্যন্ড আদালতে উল্লেখ করেন, তার বয়স কমিয়ে নিলে কর্মক্ষেত্রে তিনি আরও বেশী উৎসাহিত হবেন এবং কাজের বাইরে অবসরে ‘ডেটিং সাইটে’ গিয়ে নিজের বয়স তোলে ধরে সঙ্গী-সঙ্গীনীদের কাছে আরও আকর্ষনীয় করে তোলতে পারবেন। আদালত তাঁর এ আবেদনকে গুরুত্বের সাথেই নিয়েছেন। তবে রেটেলব্যান্ড এ লড়াইয়ে বিজয়ী হতে পারেন নি। গত ৩ ডিসেম্বর এ আবেদনের রায় দিতে গিয়ে বিচারক বলেছেন যে, ‘সমাজে নিজেকে স্বাস্থ্যবান ও সক্ষম রাখার স্পৃহা সকল মানুষেরই আছে,কিন্তু আইনগত ভাবে বয়স কমিয়ে নেয়া তথা জন্মনিবন্ধন পরিবর্তন করা কোন যুক্তিতেই পড়ে না।’ বিচারক তার রায়ে আরও উল্লেখ করেন, ‘যদি রেটেলব্যান্ডের এই আবেদন গ্রহণ করা হয়, তাহলে বয়স বিষয়টা কার্যকরিতা হারাবে, হয়ে যাবে অপ্রয়োজনীয়। রেটেলব্যন্ড নিজেকে যতই শক্ত-সামর্থ কিংবা তরুন হিসেবে ভাবুন না কেন, ডাচ আইন অনুসারে তিনি এখনও ৬৯ বছর বয়সীই।’ স্বাভাবিকভাবেই বয়স কমানোর আইনী লড়াইয়ে এমিল রেটেলব্যন্ড হেরেছেন, এবং বয়স কমানোর স্পৃহা নিয়ে যে যারা এ আবেদনকে অত্যন্ত উৎসাহের সাথে দেখেছিলেন, বিচারকের রায়ে সে উৎসাহে ভাটা পড়েছে।