ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ

ইতালী মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৭ পিএম

ইতালী মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
আওয়ামী লী‌গের সহ‌যোগী সংগঠন ইতালী ম‌হিলা আওয়ামী লী‌গের নতুন কমিটি গঠন করার লক্ষ্যে গত রবিবার সন্ধ্যা ৭ঘটিকায় রাজধানী রোমের বাঙ্গালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা সুন্দরবন রেস্টুরেন্টে ইতালী মহিলা আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নুপুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন উম্মেহানী, নিলুফা বানু, শামীমা আক্তার পপি, বাবলী ইউসুফ, শাহনাজ আক্তার, মেহেনাস তাব্বাসুম শেলি, ফরিদা রহমান সহ আরো অনেকেই। তারা তাদের বক্তব্যেতে বলেন, উপ-মহাদেশের প্রাচীনতম নারী সংগঠন মহিলা আওয়ামী লীগ। সারা দেশে ও ইউরোপে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। নারীদেরকে আওয়ামী লীগে উৎসাহিত করার লক্ষ্যে মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এছাড়াও আলোচনায় ইতালী মহিলা আওয়ামী লীগের বিগত দিনের কার্যক্রম ও আগামীতে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে নেতৃবৃন্দরা বক্তব্যের মাধ্যমে তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন। নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট একটি কমিটি উপহার দেওয়ার জন্য অনুরোধ জানান। পরিশেষে ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নুপুর ও সাধারন সম্পাদক নয়না আহমেদ তাদের সংক্ষিপ্ত বক্তব্যতে বলেন, জাতির জনকের কন্যাকে স্বাগত জানাতে এবং আগামী ১৪ই ফেব্রুয়ারি জার্মানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার আহবান জানান। এছাড়াও আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ২০শে ফেব্রুয়ারি রাত ১২ঘটিকায় পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করারও সকলকে অনুরোধ করেন।