ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ

প্যারিসে একুশে বইমেলা ১৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৩ পিএম

প্যারিসে একুশে বইমেলা ১৭ ফেব্রুয়ারি
সাহসী যৌবনে সুন্দর আগামী’ স্লোগানে আগামী ১৭ ফেব্রুয়ারি রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজন করা হয়েছে একুশে বইমেলা। অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ যুব ইউনিয়নের ফ্রান্স কমিটি। মেলা চলবে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলা চলাকালে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফ্রান্স কমিটির সম্পাদক আহাম্মেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান। অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ফিরোজ আলম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ফ্রান্স শাখার সভাপতি জামিরুল ইসলাম মিয়া, লেখক ও আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্র, ফরাসি লেখক ও ইতিহাসবিদ মাদাম লিজল শিফখ। আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রমেন্দু কুমার চন্দ ও সাধারণ সম্পাদক ফাহাদ রিপন জানিয়েছেন, এবারের বইমেলা বিগত বছরের চেয়ে সুন্দর, সুষ্ঠু ও উপভোগ্য হবে। অনেক দর্শনার্থী সমাগম বিবেচনায় এবার মেলার পরিসর বড় করা হয়েছে। প্যারিসের বাঙালি অধ্যুষিত এলাকা GARE DE L’EST Metro-এর পাশে (ঠিকানা 18 bis Passage Dubail 75010 paris) মেলা প্রাঙ্গণ হওয়ায় বিপুলসংখ্যক বাঙালির পাশাপাশি অন্য কমিউনিটির দর্শনার্থী সমাগমের আশা পোষণ করছেন আয়োজকেরা।