ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’ যুক্তরাষ্ট্রের এনওয়াইপিডির সর্বোচ্চ গোয়েন্দা পদে বিয়ানীবাজারের ইকবাল হোসেন

লেখা চুরি করে বই প্রকাশ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১১ পিএম

লেখা চুরি করে বই প্রকাশ

                                                                                                           বই নিয়ে কথিত লেখিকার লজ্জাহীন সেলফি

লেখা একজনের কিন্তু বই প্রকাশ ফেলেছেন আরেকজন। এমনটা কি ঘটে? কিন্তু বাস্তবেই এমন ঘটেছে। তবে একবার নয় এই ঘটনা দুই দুই বার ঘটেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখিকা জাহান রিমা অনেকদিন ধরেই লেখেন। সেই লেখা বিভিন্ন সময় পত্র-পত্রিকা ও ফেসবুকে প্রকাশ হয়। আর সেসব লেখায় যোগাড় করে নিজের নামে বই করে ফেলেছেন ফারজানা হোসেন নামের এক তরুণী। তবে প্রকাশক এই অভিযোগ আমলে নিয়ে ফারজানার সকল বই মেলা থেকে তুলে নিয়েছেন। জাহান রিমা বলছেন, বিষয়টা খুব সিরিয়াস। অ্যালার্মিং। গতবছরও বিষয়টি সামনে এনেছিলাম। সেটা ছিল আমার লেখা অনুকাব্য সিরিজ দিয়ে ফারজানা হোসেন নামের এক মেয়ে বই প্রকাশ করেছে কলম প্রকাশনী থেকে। বইয়ের নাম: মেঘেদের উড়ো চিঠি। সংকলন। সেই তখনই একই প্রকাশনী থেকে স্বনামধন্য লেখক সেলিনা হোসেনেরও বই আসে। মাথায় আমার আগুন ধরে তখনই। মেজাজ উঠে সপ্তরাগে। প্রতিবাদ এবং যথাযথ ব্যবস্থা নেবার সক্রিয়তা দেখে তারা তৎক্ষণাৎ ‘মেঘেদের উড়ো চিঠি’ নামক বইটি দ্রুত মেলা থেকে সরিয়ে ফেলে। এজন্য এই মেয়ে ক্ষমা চায় আমার কাছে। কলম প্রকাশনীও ক্ষমা চায়। জাহান রিমা দ্বিতীয় অভিযোগ এনে বলেন, আমি আমার প্রতিনিধি মেলায় পাঠিয়েও বইটির একটি কপিও উদ্ধার করতে পারিনি; আইনগত ব্যবস্থা নেবার জন্য। তো সেই তখনই বইমেলা থেকে এই ফারজানা হোসেনের ‘পেনড্রাইভ’ নামের আরেকটা বই নিয়ে আসে আমার এক ভাই। হাসান পাশা তার নাম। এবার বাংলাদেশে গেলে হাসান আমাকে বলেন: ‘’আপনার ওই বই ওরা সরিয়ে ফেলেছে। তাই কী আর করা; ঐ লেখা চুন্নির আরেকটা বই পেলাম সেটাই নিয়ে আসলাম।’’ কথা এটুক পর্যন্ত শেষ হলে কথা ছিল। কিন্তু শেষে এ কী হলো? এই বই খুলে আমি চূড়ান্তভাবে দিশাহীন। রাগে কাঁপছি কেবল। যুক্তরাষ্ট্রে বসবাসকারী রিমা বলেন, এই মেয়ের দ্বিতীয় এই বইটিও আমার লেখা দিয়ে শুরু। অর্থাৎ দুইটি বইয়ের কথা জানতে পেরেছি; দুইটি বই-ই আমার লেখা গদ্য-পদ্য দিয়ে করা। প্রথম আলো পত্রিকাসহ বিভিন্ন প্রচার মাধ্যমের লেখা দিয়ে করা। এই মেয়ে বছরের পর বছর বই প্রকাশ করছে সম্পূর্ণ আমার লেখা দিয়ে। যা আমি জানতামই না। ফারজানা হোসাইন ২০১৬ থেকে ২০২০ আমার লেখাকে তার লেখা বলে যাচ্ছেন। এমনই দুঃসাহস। এবং সে চুরির লেখা বই লিখে রীতিমত সাহিত্য বোদ্ধা!! সমাদৃত!! তিনি রাফা রাইটার্স ফাউন্ডেশনেরও সদস্য; চুরিকৃত লেখা দিয়ে। এই মহা চোর আমার প্রতিটা একেবারে প্রতিটা লেখা অক্ষরে অক্ষরে চুরি করে। এমনকি ফেইসবুকে দেয়া আমার প্রতিটা মন্তব্যও সে চুরি করে। আরো শুনবেন? এমনকি আমাকে নিয়ে লেখা আমার প্রিয়জনদের ট্যাগ করা লেখাও তিনি নাম বদলে তার প্রিয়জনদের জন্মদিন টন্মদিনে উপহার দেন আরকি! এই তথ্য পাই নিউইয়র্কের স্বনামধন্য একজন জার্নালিস্টের মাধ্যমে; যিনি আমার প্রিয় একজন বন্ধু। এই প্রিয় বন্ধুর আমাকে নিয়ে লিখেছিলেন। এমনকি সেই লেখাটিও তিনি সামান্য নাম বদলে জন্মদিনে শব্দের-উপহার দিয়েছিলেন এক দারুণ পরিচিত পত্রিকার সাহিত্য সম্পাদককে। এ প্রসঙ্গে কলম প্রকাশনীর প্রকাশক মানিক মোহাম্মদ ওমর  বলেন, আসলে ফারজানা হোসেনের বিরুদ্ধে যখন প্রথম অভিযোগ আসে তখন আমরা বইটি প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু পেন্ড্রাইভ নামে বইটিও যে চুরি করে লেখা সেটা আমরা বুঝতে পারিনি। অথচ এটার পাণ্ডুলিপি আমাদের নিকট আরো পূর্বে ছিল। এবার অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত বইটি প্রত্যাহার করে নেই। ফারজানা হোসেনের কাছে আমরা জানতে চাই তিনি কেন এমনটা করেছেন- তিনি অনুতপ্ত হয়েছেন। তার আরেকটি অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে সেটাও আমরা আর প্রকাশ করছি না। সূত্র: কালের কন্ঠ